Khoborerchokh logo

বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার 123 0

Khoborerchokh logo

ছবি; শওকত হোসেন সরকার

আলমগীর কবীর:
সোমবার ২৩ ফেব্রুয়ারী ২০২৬ইং গাজীপুর মহানগর বিএনপি‘র সভাপতি থেকে গাসিক প্রশাসকের দায়িত্বে নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার। বিগত ৫ আগস্ট ২০২৪ ইং প্রেক্ষাপট পরিবর্তনের পর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর সিটি কর্পোরেশন পরিচালিত হয়ে আসছিল । বাংলাদেশের বৃহত্তর সিটি কর্পোরেশন জনবসতি বিবেচনায় নাগরিক ভাবনায় পরিপক্ষ ও সার্বিক দিক পর্যালোচনায় নগরবাসীর চাহিদা পূরণে সক্ষম ব্যক্তি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশে শওকত হোসেন সরকারকে নিয়োগ প্রদান করা হয় ।

এ বিষয়ে জানতে চাইলে শওকত হোসেন সরকার বলেন,এই অর্পিত দায়িত্ব আমার জন্য অনেক বড় সম্মানের। গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার মুল লক্ষ ।

নগরকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব করতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার কাছে দোয়া চাই-আমি যেন গাজীপুর সিটির মানুষের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের চলমান প্রকল্পগুলোতে গতি আসবে এবং নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com