রংপুরের তারাগঞ্জ থেকে রূপলাল হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার 153 0
রংপুরের তারাগঞ্জ থেকে রূপলাল হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার
জবিউল্ল্যাহ,রংপুর থেকে:
রংপুরের তারাগঞ্জে রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের আলোচিত অন্যতম আসামি এবি পার্টির নেতা ইউনুস আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি)২০২৬ইং সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউনুস আলী সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে,ও তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব। তারাগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে স্থানীদের গণপিটুনিতে নিহত হন দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নে জামাই প্রদীপ লাল (৩৫)।
এ ঘটনায় নিহত রূপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ২০২৫ সালের ১০ আগস্ট তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।