Khoborerchokh logo

গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন 103 0

Khoborerchokh logo

গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 

গাইবান্ধায় ৩ মাস মেয়াদি ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে পল্লী কর্ম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গন উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে জিইউকের প্রধান কার্যালয়ে এই কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন সহ অন্যরা।

৩ মাস মেয়াদি ৩৬০ ঘন্টা ব্যাপী ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে জেলার মোট ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ চলাকালীন বিনামূল্যে আবাসিক থাকা ও খাওয়ার ব্যবস্থা , কোর্স  শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান সহ কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। 

এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজ পরিবারের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে দেশকে সম্মানজনক স্থানে পৌঁছে নিতে সকলেই সচেষ্ট হবেন। 

সফলভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরাই নিজেদের ভাগ্যন্নোয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বক্তারা আরো বলেন, কোনো কাজই ছোটো নয়। প্রত্যেকটি কাজ মনযোগের সাথে করলে যার যার অবস্থান থেকে সেই সেরা। শেষে উপস্থিত প্রশিক্ষনার্থীদের কে দৃঢ় মনোবল নিয়ে কোর্সটি সম্পুর্ন করার আহব্বান জানানো হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com