গাজীপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা আহত-৩ 348 0
ছবি: রুবেল আহমেদ প্রিন্স ( সাংবাদিক)
খবরের সময় ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি সহ আরও ৩ জন আহত হন।
রোববার ২১ সেপ্টেম্বর২০২৫ইং বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি'র কাশিমপুর থানাধীন কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, কাশফুল ছেঁড়া নিয়ে তর্কাতর্কির জেরে সন্ত্রাসীরা তাকেসহ অপর দুইজনকে এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি হাত ও মাথায় আঘাত পেয়েছেন।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন,সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কথা শুনেছি। অভিযোগ পেলে দোষীদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।