Khoborerchokh logo

গোয়ালন্দের নুরাল পাগলার লাশ পোড়াতে পেট্রোল ছিটানো ব্যক্তিকে গেপ্তার 370 0

Khoborerchokh logo

রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলার লাশ পোড়াতে পেট্রোল ছিটানো ব্যক্তিকে গেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
রবিবার (১৪ সেপ্টেম্বর)২০২৫ইং দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব জানিয়েছেন,রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় তেল ছিটিয়ে সহায়তা করা নজরুল ইসলাম নজিরকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।

গ্রেপ্তার নজরুল ইসলাম নজির রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন,রোববার ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি নুরাল পাগলের মরদেহ পোড়ানোর জন্য তেল ছিটিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
 এ নিয়ে নুরাল পাগলের দরবারের বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ, লুটপাট, হত্যা, লাশ পোড়ানোর ঘটনায় ৮ জন ও পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও লাশ উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য, ভিডিও ফুটেজ ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অপরাধের সাথে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। মামলায় নিয়ে তদন্ত কাজে কেউ প্রভাব বিস্তার, অনৈতিক তদবির করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com