Khoborerchokh logo

আদিবাসী দিবস উপলক্ষে বিক্ষোভ সমবেশে ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি 410 0

Khoborerchokh logo

আদিবাসী দিবস উপলক্ষে বিক্ষোভ সমবেশে ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি


তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড়ে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে সাঁওতালদের ভূমির অধিকার প্রতিষ্ঠা, সাংবিধানিক স্বীকৃতি, তিন ফসলি জমিতে ইপিজিড না করার  দাবি জানানো হয়। 

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে। শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, তীর-ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাঁওতালরা অধিকার ও মানবাধিকার থেকে আজও বঞ্চিত। বাংলাদেশে সাঁওতাল, ওঁরাও, মালপাহাড়ী, মাহালী, গারো, চাকমা, মনিপুরি, খাসিয়াসহ ৫০টির বেশি আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা পাহাড়ে ও সমতলে বসবাস করছে। যারা বাংলাদেশের নাগরিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অথচ স্বাধীন দেশে এখনো তারা আদিবাসী স্বীকৃতি পায়নি। আদিবাসী সম্প্রদায়ের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন করা হয়নি। আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় নেই তেমন কোন রাষ্ট্রীয় উদ্যোগ। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। ক্ষমতাশালী ভূমিদস্যুরা ক্রমাগত আদিবাসী সম্প্রদায়কে উচ্ছেদ করে তাদের সম্পত্তি জবর দখল করছে। 

আদিবাসী নেতারা বলেন, সাঁওতালদের জমিতে সেচ দিতে পাম্প নিয়ে নানা ষড়যন্ত্র করছে পল্লী বিদ্যুৎ সমিতি। ষড়যন্ত্রের অংশ হিসেবে জমির মালিকানার কাগজ দাবি করে বিভিন্ন অজুহাতে হয়রানি করছে ও ফসলি জমিতে সেচ দিতে দিচ্ছে না। ফলে জমিতে সেচ দিতে না পারায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা আরও বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড করা যাবে না। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বøাস্ট এর পরিচালক মো. বরকত আলী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি ও সাধারণ সম্পাদক নরেন পাহান, বগুড়া বাসদের সমন্বয়ক সাইফুল ইসলাম পল্টু, দিনাজপুর বাসদের সমন্বয়ক কিবরিয়া হোসেন, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, সুভাষ চন্দ্র হেমরম, সমাজকর্মী ও সাংবাদিক গোলাম রব্বানী মুসা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনীল গজার, আদিবাসী নেতা অগাস্টিন  মিনজি, সমাজকর্মী মোর্শেদ হাসান দীপন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আদিবাসী নেত্রী তৃষ্ণা মুরমু।  উলেখ্য, গত ৯ আগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com