Khoborerchokh logo

গণভোট উপলক্ষে গাইবান্ধায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা 101 0

Khoborerchokh logo

গণভোট উপলক্ষে গাইবান্ধায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা

তানিন আফরিন,গাইবান্ধা থেকে :

তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ( ১১ জানুয়ারি) রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেড় ঘন্টাব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন , সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com