বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ফেব্রুয়ারী ২০২১এর প্রথম সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ।

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, রাত ৩:৪২ সময় 0219
ফেব্রুয়ারী ২০২১এর প্রথম সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ।

ফেব্রুয়ারী ২০২১এর প্রথম সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ।

খবরের সময় ডেস্ক:
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কীভাবে শিক্ষা পরিচালনা ও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ক্লাস শুরু করা যায়,তা নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সেটি মাঠ কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল যৌথসভায় এ সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সভায় উপস্থিত ছিলেন-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অধীনস্থ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।সভা সূত্র জানিয়েছে,ফেব্রুয়ারির প্রথমদিকে সকল স্তরের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।একই সঙ্গে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তাদের ক্লাস হবে।
এরপর জুনে এসএসসি পরীক্ষা।সেই লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দ্রুত নির্দেশনা পাঠানো এবং আগামী শনিবার থেকে শিক্ষকদের নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকতেও বলা হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন,সভায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়েছে।ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চিন্তাভাবনা করছেন জানিয়ে তিনি বলেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আগে একটি পরিকল্পনা তৈরি করে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে সকল বিদ্যালয়ে পাঠানো হবে এবং সেটি অনুসরণ করে শিক্ষকরা ক্লাস পরিচালনা করবেন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে খোলা হবে।নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষা কর্মকর্তা বলেন, আপাতত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। তবে এখনই সকল প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না।যেসব এলাকায় করোনা নেই কিংবা প্রাদুর্ভাব কম,সেখানে আগে খোলা হবে।মূলত এখন মফস্বল ও গ্রামের স্কুল খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়- জাতীয়, স্বাস্থ্য, শিক্ষা প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর