বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বেপরোয়া আমলাতন্ত্র,লজ্জিত আওয়ামী লীগ!

logoনাজনীন আলম,গৌরীপুরবৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১, রাত ৯:৩১ সময় 0788
ছবি,নাজনীন আলম,রাজনীতিবিদ

ছবি,নাজনীন আলম,রাজনীতিবিদ

নাজনীন আলম,গৌরীপুর,ময়মনসিংহ
 জুজুর ভয় দেখিয়ে ও দলকে ভুল বুঝিয়ে ২০১৮ এ আওয়ামী লীগের সহজ বিজয়ের নির্বাচনে বিতর্কিতদের মনোনয়ন দেয়ার (বিশেষ সুবিধা নিয়ে) কারিগর ছিলেন একজন প্রয়াত উপদেষ্টা ও তার আমলাতান্ত্রিক সিন্ডিকেট। নির্বাচনকে বিতর্কিতসহ দল ও এমপিদের হেয়/কোনঠাসা করতে মাঠ পর্যায়ে অতি উৎসাহিত কর্মকান্ডের মাধ্যমে আওয়ামী লীগের গায়ে কাঁদা লাগাতে তারা সচেষ্ট ছিলেন। কুমন্ত্র দিয়ে আওয়ামী লীগের সিনিয়র সব নেতাকে সাইড লাইনে বসিয়ে রেখে তিনি একাই খেলে যচ্ছিলেন। প্রশাসনিক ও রাজনৈতিক সকল ক্ষমতা কুক্ষিগত করে রাজনীতিবিদদের নিষ্ক্রিয় রাখতে সব আয়োজনই করেছিলেন সেই উপদেষ্টা।
২০১৪ এর সংসদ নির্বাচনের পর থেকেই কিছু সরকারি করকর্তা অপ্রতিরোধ্য হয়ে পড়েছেন। দেশের সকল গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে কলে কৌশলে আওয়ামী বিরোধীদের বসিয়েছেন তারা। সাধারণ জনগনকে উনারা মানুষ বলেই মনে করেন না। সম্মানিত এমপি-মন্ত্রী, নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ কাউকেই তারা পাত্তা দিতে চান না। আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকরা তাদের কাছে নাজেহাল হতে থাকে রীতিমত। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ক্ষমতার দাপট দিনে দিনে বেড়েই চলেছে; যেন আওয়ামী লীগের মাঝা ভেঙ্গে দিতে এক জঘন্য খেলায় মেতেছেন তারা। দলীয় কোন ব্যক্তির অপরাধকে অতিরঞ্জিতভাবে মিডিয়াতে প্রচার করে আওয়ামী লীগকে হেয় করতে তৎপর রয়েছেন তাদের অনেকেই; এত উন্নয়নের পরেও মাঠে-ঘাটে জননন্দিত দল আওয়ামী লীগকে গালি খেতে হচ্ছে।
আওয়ামী লীগের কোন নেতা-কর্মী তাদের কাছে কোন কাজে গেলে সরকারের একমাত্র শক্তি ও রক্ষক হিসেবে তারা নানান গল্প শোনায়। "তারা ছাত্রলীগ করে নির্যাতিত, জামার নীচে কোপের দাগ এখনো আছে" -এমন মনগড়া কথা বলে দলীয় লোকদের অসহযোগিতা করে থাকেন। দলীয় নেতৃবৃন্দের কার্যক্রম ও দায়িত্বকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদেরকে সর্বদা মহাক্ষমতাধর হিসেবে জাহির করার চেষ্টা করেন। বিশেষ কারণে তাদের কাছে সরকার বিরোধীদের কদর অনেক বেশী। ছাত্রলীগ, যুবলীগ বা দলীয় পরিচয় দিলে তারা দূর্ব্যবহার ও অসহযোগিতার মাত্রা বাড়িয়ে দেন। তাদের ভাব নমুনা দেখলে মনে হয় তারাই এদেশের রাজা-মহারাজা, আর সবাই তাদের গোলাম।  আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে খর্ব করে আমলাতন্ত্র কায়েমই যেন তাদের কাজ। তারা বুঝতে চেষ্টা করে না, লগি বৈঠার আন্দোলনের সময় আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তি দিয়েই সবকিছু মোকাবেলা করেছিলো। 
উনারা নিজের পক্ষে আইন বানিয়ে সবার উপর চাপান। নিজেদের জাহির করতে জমিদারী কায়দায় প্রটোকলের বিধান তৈরী করেন। অন্যান্য ক্যাডারভূক্ত সকল কর্মকর্তাকে হেয় করে নিজেরা প্রভু সাজেন।রাষ্ট্রীয় মিটিং-সমাবেশ ও কাজে ক্যাডার সার্ভিসের অন্যদের সাথে তারা বাড়ীর চাকরের মত আচরণ করেন। সুকৌশলে নিজেদেরকে প্রাধিকারভূক্ত কর্মকর্তা সাজিয়ে প্রজাতন্ত্রের অন্যান্য ক্যাডারকে বঞ্চিত ও হেয় করে সকল সুযোগ সুবিধা ও ক্ষমতা কুক্ষিগত করে নিচ্ছেন তারা। ফলে সরকারের মহানুভবতাসহ প্রচুর সুযোগ সুবিধা দেয়ার পরেও ২/১ টি ক্যাডারের বিমাতাসুলভ, হটকারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে দিনে দিনে হতাশ ও খুব্দ হচ্ছেন ক্যাডার সার্ভিসের সিংহভাগ কর্মকর্তাসহ প্রজতন্ত্রের কর্মচারিগণ। এছাড়া, ২/১ টি বাহিনীর কোন কোন জেলার কিছু কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারসহঙ বেপরোয়া কার্যক্রমে দলীয় লোকজনও বিরক্ত ও আতঙ্কিত । ভালো পোস্টিং এবং যাবতীয় সুযোগ সুবিধা ভোগসহ সকল ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন তারা। তাদের গুটি কয়েকের কারণে বাহিনীর সারা দেশের বঞ্চিত/উপেক্ষিত/কোণঠাসা সরকার সমর্থক সদস্যরাও দিনে দিনে নাখোশ হচ্ছেন। 
প্রশাসনের কারো কারো অতি বাড়াবাড়ি ও চেয়ারের দাপট অনেক ক্ষেত্রেই দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষকে ক্ষুব্দ করে দিচ্ছে। দল টানা তিনবার ক্ষমতায় থাকলেও তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের জন্য কোন সেক্রিফাইজ বা মূল্যায়ন তাদের কাছে নেই।
আমলাতন্ত্রের কাছে রাজনীতিবিদগণ তাচ্ছিল্যের পাত্রে পরিণত হয়েছেন, যা দলীয় শক্তিকে দিন দিন খর্ব করছে। এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের অস্তিত্ব হুমকীতে পড়তে বাধ্য। বরিশালের মেয়র ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যের সাথে ঘটনাটি তারই ঈঙ্গিত বহন করছে। সারা বাংলার আওয়ামী নেতাকর্মীদের মনোবলে কুঠারাঘাত করতে এমন ঘটনা একটিই যথেষ্ট। 
লেখিকা,নাজনীন আলমগৌরীপুর,ময়মনসিংহ

বিষয়- রাজনীতি, সংগঠন, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর