বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ করায় স্বামী, স্ত্রী ও পুত্রকে পিটিয়ে গুরুতর আহত

logoমোস্তফা মিয়া পীরগঞ্জ(রংপুর) থেকে:বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫, রাত ২:৩৬ সময় 0282
পীরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ করায় স্বামী, স্ত্রী ও পুত্রকে পিটিয়ে গুরুতর আহত

পীরগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ করায় স্বামী, স্ত্রী ও পুত্রকে পিটিয়ে গুরুতর আহত

মোস্তফা মিয়া পীরগঞ্জ(রংপুর) থেকে:
‎রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করায় সুপারের লেলিয়ে দেয়া মাদ্রাসার নৈশপ্রহরীসহ ভাড়াটে লোকজন অভিযোগকারী হারুনুর রশিদকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা ৬ষ্ট শ্রেণি পড়ুয়া পুত্র শাহাদত হোসেন ও স্ত্রী রাজিয়া বেগমকে পিটিয়েছে হামলাকারীরা। আহত পিতা-পুত্রকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা সংলগ্ন ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, ছাতুয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার একেএম শহিদুল ইসলামের বিরুদ্ধে নির্দিষ্ট ১২টি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উল্লেখ করে ছাতুয়া গ্রামের আফজাল হোসেনের পুত্র হারুনুর রশিদ সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা দফতরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজকে দায়িত্ব প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ৭ জানুয়ারী ২০২৫ ইং সকালে তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের স্বাক্ষ্য গ্রহন করেন। এসময় অভিযোগকারী হারুনুর রশিদ সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অডিও, ভিডিওসহ বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করেন।
‎এতে সুপার একেএম শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল জলিল মিয়া ও তাঁর ভাড়াটে লোকজনকে লেলিয়ে দিয়ে অভিযোগকারী হারুনুর রশিদকে মাদ্রাসা সংলগ্ন রাস্তায় একা পেয়ে বেধড়ক পেটাতে থাকে। বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী পুত্র ও কর্মচারী সোহেল মিয়াকেও এলোপাতাড়ি মারপিট করে। খবর পেয়ে পীরগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা হাজির হলে তারা পালিয়ে যায়। এ সময় হামলাকারীদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদ্রসা সুপার একেএম শহিদুল ইসলামের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ সংবাদ লেখা পর্যন্ত  থানায় মামলা হয়নি।

বিষয়- দেশগ্রাম, অভিযোগ, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর