শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পরিবর্তন আসছে আইনে মামলার আগেই আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ১৪ জুন ২০২৫, রাত ৮:২৯ সময় 0242
পরিবর্তন আসছে আইনে মামলার আগেই আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক

পরিবর্তন আসছে আইনে মামলার আগেই আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক

:  বিচারিক ভার দেশের আদালত ব্যবস্থাকে শুধু দুর্বিষহ করে তুলছে না,ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়াকেই দীর্ঘ ও ব্যয়বহুল করে তুলছে। দেশে প্রতি বছর প্রায় ৫ লাখ মামলা দায়ের হয়।এমন বাস্তবতায়  মামলার সংখ্যা হ্রাস,বিচারপ্রাপ্তির গতি বাড়ানো এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনি কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার।

শনিবার (১৪ জুন)২০২৫ইং রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় তিনটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে দ্রুত ও স্বল্প খরচে মামলা নিষ্পত্তি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ।

ড. আসিফ নজরুল জানান, ‘আইনগত সহায়তা প্রদান আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় আপসযোগ্য পারিবারিক, দেওয়ানি, ফৌজদারি ও চেক সংক্রান্ত মামলাগুলো মামলা দায়েরের পূর্বেই মধ্যস্থতার আওতায় আনতে হবে এমন প্রস্তাব রাখা হয়েছে। এতে উভয় পক্ষকে আবশ্যিকভাবে জেলা লিগ্যাল এইড অফিসে আপসের চেষ্টা করতে হবে। এর ফলে বিচারপ্রক্রিয়ার বাইরে থেকেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে, যা আদালতের মামলার চাপ ৪০ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে ধারণা।

আইন উপদেষ্টা জানান, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) ইতিমধ্যে সংশোধন করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধনের কাজ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশ আইনে পরিণত হবে।

ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদের প্রশিক্ষণ, দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্পদের বিবরণী সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে ডিজিটালাইজেশন ও আইনজীবীদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে বিচারব্যবস্থা আরও কার্যকর করা হচ্ছে।

বর্তমানে বছরে যে ৩৫ হাজার মামলা সরকারি আইনগত সহায়তা কর্মসূচির মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, সেটিকে দুই লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারককে লিগ্যাল এইড কার্যক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার আইনজীবী সমিতির প্রতিনিধিরা জানান, গ্রামাঞ্চলের গরীব ও প্রান্তিক মানুষ সরকারের এই আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জানেন না। এ জন্য প্রচার বাড়ানোর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক আজাদ সুবহানি,ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খান,ঢাকাসহ চট্টগ্রাম,নারায়ণগঞ্জ,কুমিল্লা জেলার আইনজীবী নেতৃবৃন্দ,ইউএনডিপি, জিআইজেড, আইএলও, ব্র্যাক, ব্লাস্ট ও প্রশিকার প্রতিনিধিরা।
আলোচনার শেষে ড. আসিফ নজরুল অংশগ্রহণকারীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সুপারিশ পাঠানোর আহ্বান জানান। 


বিষয়- আইন ও বিচার, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর