শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৩১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এখন থেকে অনলাইনে ভূমি মামলার শুনানি

logoখবরের সময় ডেস্কবুধবার, ৯ জুন ২০২১, বিকাল ৭:২ সময় 0372
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এখন থেকে অনলাইনে ভূমি মামলার শুনানি

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এখন থেকে অনলাইনে ভূমি মামলার শুনানি

 ভোগান্তি কমাতে এখন থেকে অনলাইনেই ভূমি মামলার শুনানি হবে। দেশের নাগরিকরা ঘরে বসেই শুনানিতে অংশ নিতে পারবেন। দ্রুত সময়ে মামলা নিস্পত্তিসহ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ব‌্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। 
এই সেবা রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান-এই তিন পার্বত্য জেলা ছাড়া অবশিষ্ট ৬১ জেলায় শুরু হচ্ছে।  মূলত নামজারি, জমাভাগ,বিবিধ মামলা,মিসকেস, সেটেলমেন্ট,রেকর্ড সংশোধন, আপত্তি ও আপিল বিষয়ক মামলাগুলো এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।
গতিশীল,দক্ষ,স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি ব‌্যবস্থাপনার অঙ্গীকার করে বুধবার (৯ জুন) সচিবালয়ে ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানি কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
যেভাবে হবে অনলাইন শুনানি 
ভূমি সংক্রান্ত মামলার অনলাইন শুনানির জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.minland.gov.bd) যেতে হবে। সেখানে একজন নাগরিক তার তথ্য দিয়ে অনলাইন শুনানির অনুরোধ জানাতে পারবেন। জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল ও ইমেল অ্যাড্রেস দিয়ে অনুরোধ জানানোর পর মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
এরপর নাগরিকরা তার মামলার বিস্তারিত দেখতে পারবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়েই শুনানির অনুরোধ জানাবেন তারা। শুনানির আবেদন গ্রহণ হলে তা মেইলে আবেদনকারীকে জানানো হবে। শুনানির দিন একটি জুম লিংক দেওয়া হবে। সেই লিংকে ক্লিক করেই আবেদনকারী অনলাইন শুনানিতে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তুলতেই ভূমি সংক্রান্ত আদালতগুলোর বিচারিক কাজে সরকার অনলাইন শুনানি চালু করেছে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন,ভূমির খাজনা আদায়ের প্রক্রিয়াটিও অনলাইনে নিয়ে আসা হচ্ছে জানিয়ে।  ভূমি কর বা খাজনা পরিশোধে নিবন্ধন করতে নাগরিকদের আমরা আহ্বান জানাচ্ছি। আগামী জুলাইয়ে আমরা এটার উদ্বোধন করব। আশা করি, ওই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান বলেন,শিগগিরই কল সেন্টারে ফোন দিয়েও এ সেবা নিশ্চিত করা হবে। ভূমি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছি। শুনানিতে যেন সঠিক লোক অংশ নেয়, সেই সতর্কতাও নেয়া হয়েছে বলে জানান সচিব।
অনুষ্ঠানে জানানো হয়,সারাদেশে সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),সেটেলমেন্ট অফিস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও ভূমি আপিল বোর্ডে ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক আদালতের কাজ চলমান রয়েছে। এসব ভূমি রাজস্ব বিষয়ক আদালতের বিচারিক কার্যক্রমে অনলাইন শুনানি চালু করা হলে বিচারিক সেবা আরও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। নাগরিক সেবা নিশ্চিত হবে। 
অনলাইনে শুনানির বিষয়ে গত সোমবার ভূমি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ‘তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন২০২০ অনুযায়ী দেশের সকল ভূমি রাজস্ব বিষয়ক আদালতের বিচারিক কার্যক্রমে বিদ্যমান ব্যবস্থার সঙ্গে অনলাইন শুনানি নিশ্চিত করতে হবে।

বিষয়- জাতীয়, প্রশাসন, জনদূর্ভোগ, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর