শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সাঘাটায় লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় অন্তিম শয়নে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

logoখবরের সময় ডেস্কসোমবার, ২৫ জুলাই ২০২২, রাত ১০:৫৭ সময় 0449
সাঘাটায় লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় অন্তিম শয়নে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

সাঘাটায় লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় অন্তিম শয়নে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

শাহারুল ইসলাম,গাইবান্ধা থেকে : 
গাইবান্ধায় লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দুই ছেলের কবরের পাশে শায়িত হলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া। 
২৫ জুলাই সোমবার দলীয় নেতাকর্মী ও অনুসারীরা চোখের জলে বিদায় জানালেন তাদের প্রিয় এই নেতাকে। অন্তিম শয়নের আগে প্রমাণ করে গেলেন গণমানুষের নেতা ছিলেন অ্যাড. ফজলে রাব্বী।


গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠের জানাজায় ছিল শোকার্ত মানুষের ঢল। বুকফাটা কান্না, আর্তনাদ আর আহাজারিতে লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের টানা সাতবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে গাইবান্ধার সাঘাটার বোনাড়পাড়ায় পৌঁছায়। এরপর সেখান থেকে সড়ক পথে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনে নেওয়া হয় ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্যরাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ওই মাঠে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে ওই মাঠে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি গটিয়া গ্রামের নেওয়া হয়। সেখানে বিকেল ৫টায় তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাহাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।


পরিচ্ছন্ন, দক্ষ সংগঠক ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি যে জনপ্রিয় ছিলেন তাঁর জানাজায় আসা শোকার্ত মানুষের ঢলই সে প্রমাণ দিয়েছে। জানাজায় দলমত নির্বিশেষে আ.লীগ সহ সকল রাজনৈতিক দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। শেষ যাত্রায় জনতার বাঁধ ভাঙা ঢল ও বেদনাবিধুর চিত্তে গাইবান্ধাবাসী তাকে বিদায় জানিয়েছেন। রাজনীতিতে তার নির্লোভ মানসিকতা আর বিচক্ষণতায় নিজেকে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া অ্যাড. ফজলে রাব্বী মিয়া শেষ যাত্রায় শ্রদ্ধা পেয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও। স্বজন-আপনজন ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের কাঁদিয়ে ও লাখো মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হয়ে পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায়  শায়িত হলেন এই বর্ণাঢ্য রাজনীতিক। স্থানীয়রা জানান, এ্যাড. ফজলে রাব্বী মিয়া ছিলেন স্থানীয় আওয়ামীলীগের ভরসার বাতিঘর, তাঁর মৃত্যুতে রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা কোনদিন পূরণ হওয়ার নয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে তিনি নিজেকে জীবনের পুরোটি সময় নিয়োজিত রেখেছিলেন। তাঁর অবদান এলাকাবাসী গভীর শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ রাখবে। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, মানুষের হৃদয়ে সমুজ্জল থাকবেন প্রেরণার বাতিঘর হিসেবে। 



উল্লেখ, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমেরিকার মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বি মিয়া। বার্ধক্যজনিতসহ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় আইনজীবী ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদের পর পর দুইবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

বিষয়- রাজনীতি, জাতীয়, সংগঠন, জাতীয় বীর শোক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর