শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ

logoমোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকেবুধবার, ২৭ মার্চ ২০২৪, রাত ৯:২৫ সময় 0295
পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ

পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ




পীরগঞ্জ রংপুর,থেকে:মোস্তফা মিয়া

রংপুরের পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি শিবেরপাড়া গ্রাামের ১৫টি ভূমিহীন পরিবার চরম দুর্ভোগে পড়েছে। যাতায়াতের একমাত্র রাস্তা কাঁটাতারের বেড়ায় ১৭ মাস ধরে বন্ধ থাকায় একরকম  অবরুদ্ধ জীবন পার করছেন তারা। 


সরজমিনে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে পাশ্ববর্তী মৃত ইয়াছিন আলীর ছেলে নুর মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় শহিদুল ইসলাম রায় পেলেও যাতায়াত করতে পারছেন না। 


ভুক্তভোগী শহিদুল ইসলামসহ ভুক্তভোগী অন্যরা বলেন, দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় অন্যের ডোবা-নালা দিয়ে বিকল্প হিসেবে এবং পাশের ক্ষেতের উপর দিয়ে যাতায়াত করতে হয়।

অতিকষ্টে যাতায়াত করলেও স্কুল-কলেজের শিক্ষার্থী ও গরু ছাগল নিয়ে বের হওয়ার কোনো উপায় নেই তাদের। অসহায় পরিবারগুলো একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ থানায় অবগত করলেও কোনো প্রতিকার পায়নি তারা। 


স্থানীয় চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হলেও বিষয়টি মীমাংসা হয়নি। গত ১৪ মার্চ ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম কোর্টের আদেশের কপিসহ ঘটনাস্থলে গেলেও তারা কোর্টের আদেশ অমান্য করে। 


এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, মানবিক কারণে যাতায়াতের রাস্তা খুলে দেওয়ার জন্য সরজমিনে পরিদর্শন করেছি। তবে প্রতিপক্ষ নুর মোহাম্মদরা না  মানলে কোর্টের আদেশ মোতাবেক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।মোস্তফা মিয়া

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর