শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

মুক্তিপণ না পেয়ে ৭ বছরের শিশুকে হত্যা,খুনি গ্রেপ্তার

logoনিজস্ব প্রতিবেদকবুধবার, ১৭ জানুয়ারী ২০২৪, রাত ১২:৩ সময় 0552
মুক্তিপণ না পেয়ে ৭ বছরের শিশুকে হত্যা,খুনি গ্রেপ্তার

মুক্তিপণ না পেয়ে ৭ বছরের শিশুকে হত্যা,খুনি গ্রেপ্তার

মঙ্গলবার (১৬জানুয়ারি)২০২৪ইংদুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান জানান,পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর শিশু কন্যাকে অপহরণ করে এক প্রতিবেশী যুবক।

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেই যুবককে গ্রেপ্তার করেছে জিএমপি‘র বাসন থানা পুলিশ।
নিহত শিশু মারিয়া আক্তার (৭) শেরপুরের সদর থানা পুলিশের নলবাইদ গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে। মারিয়া গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার আব্দুল হালিমের বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো এবং স্থানীয় চান্দনা প্রতিভা মডেল একাডেমি স্কুলে নার্সারিতে লেখাপড়া করতো। 


 গ্রেপ্তারকৃত মো. জুয়েল (৩৯) বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উলানিয়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। সে মারিয়াদের সঙ্গে একই মালিকের বাড়িতে ভাড়া থেকে পরিবহনের শ্রমিক হিসাবে কাজ করতো।
উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, গত ১৪ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মারিয়া আক্তার বাড়ি থেকে বের হয়ে খেলাধুলা করছিল। সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফিরে না আসায় মারিয়ার মা-বাবা আশপাশের ভাড়াটিয়ার বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরের দিন রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকার একটি ঝোপঝাড়ের ভেতর শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।


খবর পেয়ে নিখোঁজ শিশুর মা-বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জুয়েলকে সোমবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।


উপ-কমিশনার আরও বলেন, নিহত শিশুর বাবার কাছ থেকে বেশ কিছুদিন আগে জুয়েল ৬০ হাজার টাকা ধার নেন। সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডার ও ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। এছাড়া তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পূর্বশত্রুতাও ছিল। সেই ঘটনার জের ধরে শিশু মারিয়াকে অপহরণ করে তার বাবার কাছে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই টাকা না পেয়ে জুয়েল শিশু মারিয়াকে তেলিপাড়া এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের পাতা দিয়ে ঢেকে রাখে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার খায়রুল আলম,সহকারী কমিশনার ফাহিম আজাদসহ পুলিশ কর্মকর্তারা ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর