শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ঘরবন্দী দেড় হাজারের অধীক পরিবার

logoশেখ রাজীব হাসানবুধবার, ২৩ জুন ২০২১, রাত ২:৮ সময় 0165
গাজীপুরে সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা,ঘরবন্দী দেড় হাজারের অধীক পরিবার

গাজীপুরে সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা,ঘরবন্দী দেড় হাজারের অধীক পরিবার

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে জিসিসি’র ৪৭ নং ওয়ার্ড শিলমুন ব্যাপারী পাড়া, মাষ্টার পাড়া ও মোল্লার গ্যারেজ এলাকায়।এতে ঘরবন্দী হয়ে পরে প্রায় দেড় হাজারের অধীক পরিবার। একাধীকবার এবিষয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এবিষয়ে বিভিন্ন সরকারি দপ্তর,জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের কাছে গিয়ে কোন লাভ হয়নি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের। 
প্রসঙ্গত,স্বল্প বৃষ্টিতে পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় উপরে উল্যেখিত এলাকা গুলোর অসংখ্য বসত বাড়ীতে হাটু থেকে কোমড় পর্যন্ত উ”চতায় পানি জমা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার আসবাপত্র। এই এলাকায় বসবাসকারী শ্রমজীবী মানুষগুলো প্রায় অসহায়ের মতোই জীবন যাপন করছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আটকে পড়া পানির মাধ্যমে বাসা বাড়ীতে মল,মুত্রসহ জোঁক,কেচো, বিষধর সাপ ও পোকা মাকড় ছড়িয়ে পড়ছে। এতে ডায়রিয়া,কলেরাসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু,বৃদ্ধসহ সকল বয়সের শ্রমজীবী মানুষ। চলাচলের রাস্তায় হাটু থেকে কোমড় পানি হওয়ায় বাজার, ঘাট ও মসজিদ, মাদ্রাসায় যেতে পারছেনা শ্রমজীবী মানুষ।
জানা যায়, পানি নিষ্কাসনের জন্য শিলমুন এলাকার স্থানীয় জনগনের পক্ষে ১।কাজী মোঃ নুরুল আমিন ২। মোঃ রফিক উল্লা পাটোয়ারী ও ৩। মোঃ নুরুল ইসলাম গত ২৭শে মে ২০১৮ ইং তারিখে তত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) ঢাকা সড়ক সার্কেল এলেন বাড়ী,তেজগাঁও,ঢাকা বরাবর‘টঙ্গী-কালীগঞ্জ- ঘোড়াশাল সড়কের ৩য় কিঃমিঃ অংশে শিলমুন বাজার সংলগ্ন স্থানে সড়কের ডান পাশের পানি নিষ্কাশন এর জন্য বক্স কালভাট/ পাইপ কালভাট নির্মাণের জন্য আবেদন’’ মর্মে আবেদন করলে সওজ পাইপ কাল্ভাট স্থাপন করলেও কালভাট এর মুখ ভরাট করে আকিজ বেকারস নামে প্রতিষ্ঠান গড়ে ওঠার পর থেকে পুনরায় ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে গেছে। বর্তমানে পাইপ কালভাটে ড্রেন প্রতিষ্ঠানের ভিতরে থাকায় তার তদারকি করা সম্ভব হচ্ছে না।  
স্থানীয়রা আরও জানান, দ্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকায় প্রতিবারের বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘরের ভিতরে থাকা ফ্রিজ,খাট,আলমারি,পড়ার টেবিলসহ ভাড়াটিয়াদের সকল আসবাপত্র নষ্ট হয়ে গেছে। চার বছর যাবত এমনি ভাবে দিন কাটাচ্ছি। স্থানীয় কাউন্সিলরকে বিকল্প ব্যবস্থা করার জন্য বহুবার জানালেও তিনি এবিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। বিভিন্ন পত্র,পত্রিকায় ও মিডিয়ার মাধ্যমে মেয়র সাহেবকে অনুরোধ করে বলেছি দয়া করে আমাদের এই ভোগান্তি থেকে মুক্ত করেন। আমরা বাচতে চাই। জলাবদ্ধতায় আমরা খাবার জন্য পানিটাও গ্রহন করতে পারছি না। নর্দমার পানিতে আমরা দিশেহারা।

আমাদের বাঁচান,   
সিটি কর্পোরেশন এলাকায় এতো দিন পেরিয়ে গেলেও আমাদের ভোগান্তি যেন দিন দিন আরোও বেড়ে যাচ্ছে। মেয়র এলাকা পরিদর্শন করে যদি মনে করেন আমরা উনার পরিছন্ন নগরীতে সুখে আছি তবে আমাদের চাওয়ার কিছুই থাকবেনা।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক আলী বলেন,যে সকল জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেসকল জায়গায় রাস্তা ও ড্রেনের কাজ বিভিন্ন প্রকল্পের দ্বারা চলমান আছে।
তবে,স্থানীয়রা দাবি করছেন বর্তমানে যে জলাবদ্ধতা রয়েছে তার সাথে চলমান কাজের কোন যোগ সুত্র নেই কারণ চলমান কাজ সমূহের রাস্তা ও ড্রেন জলাবদ্ধ জায়গা গুলো থেকে অনেক উচু। 

বিষয়- জনদূর্ভোগ, অভিযোগ, মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর