শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:১১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা

logoখবরের সময় ডেস্কশনিবার, ৫ এপ্রিল ২০২৫, সকাল ৪:৫৯ সময় 0249
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা

খবরের সময় ডেস্ক:

গা জীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের অডিও  কথোপকথন ভাইরাল হওয়ার পর সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া কথোপকথনে মিরন দাবি করেন, দলীয় নেতৃত্ব পেতে হলে সভাপতি বা সাধারণ সম্পাদকের ‘হৃদয়ের লোক’ হতে হবে এবং নির্দিষ্ট বলয়ের বাইরে থেকে নেতা হওয়া সম্ভব নয়।


 এছাড়া, তিনি স্পষ্ট করেন যে, তিনি তার নিজস্ব গ্রুপের কাজ করেন এবং সেই বলয়ের বাইরের কাউকে নেতা বানানোর সম্ভব না । অপরপক্ষ থেকে কারাবরণ, হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি একই সুরে বলেন, নিজস্ব গ্রুপের  বাইরে থেকে কাউকে বিবেচনায় আনার সুযোগ নেই।


 গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই অসন্তোষ দানা বাঁধে। বিভিন্ন থানা ও কলেজ কমিটির নেতারা একের পর এক পদত্যাগ করায় সংগঠনের অভ্যন্তরীণ সংকট চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তৎকালীন সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল একাধিকবার বৈঠক করেও বিদ্রোহ দমন করতে ব্যর্থ হন।


 নেতাকর্মীদের অভিযোগ, মিরনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ বহু আগে থেকেই রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি অন্যান্য নেতাদের সাথে একাধিক ছবি ভাইরাল হয়েছিল। স্বৈরাচারী সরকারের দমনপীড়নের শিকার না হওয়া এবং কখনোই হামলা-মামলার মুখে না পড়ার কারণ হিসেবে অনেকেই তাকে সন্দেহের চোখে দেখছেন।


 দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাইরে রেখে গ্রুপকেন্দ্রিক রাজনীতি করার ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, হামলা-মামলা উপেক্ষা করে যারা দলের জন্য নিবেদিত ছিলেন, তাদের প্রতি অবিচার করা হচ্ছে।


 নেতাকর্মীরা বলছেন, ছাত্রদল হলো আন্দোলন-সংগ্রামের সংগঠন, যেখানে আত্মত্যাগের মূল্য থাকা উচিত। কিন্তু মিরনের মতো বিতর্কিত নেতারা দলের নেতৃত্বে থাকলে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন সম্ভব নয়। তারা কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যেন গাজীপুর মহানগর ছাত্রদলে গ্রুপিং ও বলয়ভিত্তিক রাজনীতির অবসান ঘটে।এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,প্রতিবেদককে বলেন  অডিও ক্লিপ আমরা পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেব।

বিষয়- রাজনীতি, আলোচনা, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর