শনিবার, ৭ মার্চ ২০২৬, বিকাল ৬:৪৬ সময়

ব্রেকিং নিউজ **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১**

পীরগঞ্জে এক বিধবার প্রতিবন্ধী সন্তানকে জেলহাজতে পাঠিয়ে জমি দখলের অভিযোগ

logoপীরগঞ্জ থেকে মোস্তফা মিয়াবৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, বিকাল ৫:৪৫ সময় 0241
পীরগঞ্জে এক বিধবার প্রতিবন্ধী সন্তানকে জেলহাজতে পাঠিয়ে জমি দখলের অভিযোগ

পীরগঞ্জে এক বিধবার প্রতিবন্ধী সন্তানকে জেলহাজতে পাঠিয়ে জমি দখলের অভিযোগ

মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকে:
রংপরের পীরগঞ্জে এক বিধবার একমাত্র প্রতিবন্ধী সন্তানকে জেলহাজতে পাঠিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। ওই প্রতিবন্ধী তার শেষ সম্বল এই জমি রক্ষায় আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারী করেও তার জমি রক্ষায় ব্যর্থ হচ্ছেন। উপজেলার ঢাকা-রংপুর মহা সড়ক সংলগ্ন খেদমতপুর গ্রামে ঘটছে এ ঘটনা। বিধবা রুপিয়া বেগমের আদালতে দায়েরকৃত মামলা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে বিধবা রুপিয়া বেগমের স্বামী সেকেন্দার আলী প্রায় ২০ বছর আগে মারা যাওয়ার পর তার একমাত্র প্রতিবন্ধী ছেলে আহসান হাবিব রঞ্জু মিয়া (৪০) ও পুত্রবধূ খাদিজাসহ তাদের সংসার চলছিল। এমতাবস্থায় উক্ত গ্রামের ২২০৪ দাগে ২ একর ৬২ শতক জমির মধ্যে ওয়ারিশ ও কবলা মুলে ৬০ শতক জমির মালিক ছিলেন সেকেন্দার আলী। স্বামীর মৃত্যুর পর ওই ৬০ শতাংশ জমি নিয়েই সংসারের হালধরে অভাব-অনটনের মধ্যে দিয়ে বিধবা রুপিয়ার সংসার চলা অবস্থায় ঢাকা-রংপুর মহসড়ক সংলগ্ন ওই জমিটি মূল্যবান হওয়ায় স্থানীয় প্রভাবশালী চক্রের দৃষ্টি পড়ে উক্ত জমির উপর। ফলে স্থানীয় মোশারফ হোসেন নামের ভূমি খেকো 
একটি চক্র সংঘবন্ধ হয়ে রাতারাতি ওই জমির চারদিকে ইটের প্রাচীর দিয়ে ঘিরে ফেললে অসহায় বিধবা রুপিয়া তার এই শেষ সম্বল জমি রক্ষায় আদালতের সরনাপন্ন হলে বিজ্ঞ আদালত গত ২৯ নভেম্বর/২০২১ ইং তারিখে ১৪৪ ধারা জারী করে। এরপর প্রভাব শালী মোশারফ তার একমাত্র প্রতিবন্ধী সন্তান রনজুর বিরুদ্ধে গত ২২ অক্টোবর/২০২১ইং তারিখে পীরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দাখিল করলে পীরগঞ্জ থানা পুলিশ ২৩ অক্টোবর রাতে রনজুকে গ্রেফতার করে পরদিন ২৪ অক্টোবর উপজেলার বহুল আলোচিত ১৭ অক্টোবরের করিমপুর কসপার জেলে পল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাতের মামলায় রংপুর জেল হাজতে প্রেরণ করেন। 
মোশারফগংরা প্রতিবন্ধি রনজুকে জেল হাজতে পাঠিয়ে বিধবা রুপিয়াকে আরো নিরুপায় করে ফেলে এবং দিব্যি অসহায়ত্তের সুযোগ নিয়ে চক্রটি ওই জমির উপর বহুতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছে বলে বিধবা রুপিয়া ¯’ানীয় সাংবাদিক ও থানায় বারবার অভিযোগ করছেন বলে তিনি জানান। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের সাথে কথা হলে তিনি বলেন-ওই জমির উপর আদালত কর্তৃক ১৪৪ ধারা জারী মোতাবেক পুলিশ উল্লেখিত মোশারফ গংকে ওই জমিতে সকল নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও রাতারাতি তারা নির্মাণ কাজ করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে প্রতিবন্ধি আহসান হাবিব রনজুকে করিমপুর কসপার জেলে পল্লীতে অগ্নিসংযোগের ও লুটপাটের মামলায় গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে অসি বলেন বিভিন্ন তথ্য সুত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমানিত হইলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর