শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:২৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

নতুন টাকায় থাকছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের চিত্র

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, রাত ১১:২৯ সময় 0248
নতুন টাকায় থাকছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের চিত্র

নতুন টাকায় থাকছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের চিত্র

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মুদ্রা ব্যবস্থাপনায় নতুনত্ব মোড় এনে তিনটি ভিন্ন মূল্যমানের নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোতে স্থান পেয়েছে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের চিত্র, তবে অনুপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি,যা আগে প্রতিটি কাগুজে নোটেই ছিল। নতুন নোটগুলোর মধ্যে রয়েছে ১,০০০, ৫০ ও ২০ টাকা।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৯ মে)২০২৫ইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই নোটগুলো প্রথমবারের মতো বাজারে আসবে শনিবার (১ জুন) থেকে। প্রাথমিকভাবে এগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ছাড়া হবে এবং পরবর্তীতে দেশের অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে। এই তিনটি নতুন নোটের পাশাপাশি আগের নোটগুলোও যথারীতি চালু থাকবে।

১,০০০ টাকার নতুন নোটের সম্মুখভাগে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের ছবি। ৫০ টাকার নোটে আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে। ২০ টাকার নোটে রাখা হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের চিত্র।

নোটগুলোতে নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর রয়েছে। একই সঙ্গে শতভাগ কটন কাগজে মুদ্রিত এসব নোটে যুক্ত হয়েছে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যেমন জলছাপ, রং পরিবর্তনশীল কালি, নিরাপত্তা সুতা ও UV শনাক্তযোগ্য উপাদান।
১,০০০ টাকার নোটে ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ মিমি চওড়া নিরাপত্তা সুতা, লুকানো ছাপা, ম্যাজেন্টা-থেকে-সবুজ রং পরিবর্তনশীল কালি, এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ছয়টি উঁচু বৃত্ত।

৫০ টাকার নোটে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য, আর ২০ টাকার নোটে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। সব নোটেই আছে See-through image ও Microprint, যা আলোর বিপরীতে বা ম্যাগনিফাইং গ্লাসে দেখা যাবে।
সংগ্রাহকদের জন্য নির্দিষ্ট মূল্যে সংগ্রহযোগ্য নমুনা নোটও ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো বিনিময়যোগ্য নয় এবং শুধুমাত্র রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

ঈদুল আজহার আগে ২৪ মে গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের জানান, নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে নাএই সিদ্ধান্তের ভিত্তিতেই বাজারে আসছে নতুন ডিজাইনের নোট।
তবে কেন রমজানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া নোট ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসা হলো, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তখন দেওয়া হয়নি।

বিষয়- অর্থ ও বানিজ্য, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর