বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন,ভয়ে ঘরছাড়া ভুক্তভোগী পরিবার

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ১ মার্চ ২০২২, রাত ২:২৬ সময় 0193
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন,ভয়ে ঘরছাড়া ভুক্তভোগী পরিবার

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন,ভয়ে ঘরছাড়া ভুক্তভোগী পরিবার

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের বিচার চাওয়ায় পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার। মামলার করার পরও গ্রেফতার না হওয়ায় চেয়ারম্যান ও তার লোকজন বেপরোয়া হয়ে হত্যার হুমকি দিয়ে ওই তরুণীকে এলাকা ছাড়া করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী লামিয়া আক্তারের (১৯)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এসময় তার মা উপস্থিত ছিলেন।



লিখিত বক্তব্যে লামিয়া বলেন, আমি ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সরই গ্রামের বাসিন্দা। আমার পিতা পেশায় একজন কৃষক। একই উপজেলার ৩ নং কুলকাঠী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাচ্চু (৪৫) আমাদের পূর্ব পরিচিত। সেই সুবাধে চাকরি দেওয়ার কথা বলে গত বছরের ১৩ ডিসেম্বর তিনি আমার পরিবারের সম্মতিতে আমাকে ঢাকায় দক্ষিণ বনশ্রীর ই ব্ল­কের ৯/২ নম্বর রোডের ১২৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে উঠান। ওই বাড়িতে মোরশেদা নামের এক নারী ছিলেন। এই মোরশেদার সহায়তায় চেয়ারম্যান ওই দিনই আমাকে ধর্ষণ করেন। এ নিয়ে প্রতিবাদ করলে তারা ধর্ষণের দৃশ্য নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরপর গত ৬ জানুয়ারি একই বাসায় আবারও ধর্ষণ করে। সেখান থেকে গত ৭ জানুয়ারি আমাকে ছেড়ে দেয়। দ্বিতীয়বার ধর্ষণ করলে আমি গর্ভবতী হয়ে পড়ি। এরপর চেয়ারম্যান বিয়ের প্রলোভন দেখিয়ে আমার গর্ভপাত ঘটায়। এরপর দিনের পর দিন বিয়ে না করেই চেয়ারম্যানের অত্যাচার বেড়ে যায়।



   তিনি আরও বলেন,এক পর্যায়ে গত ১০ ফেব্রুয়ারি আমি বাদী হয়ে খিলগাঁও থানায় বাচ্চু চেয়ারম্যান ও তার সহযোগী মোরশেদাকে আসামি করে একটি মামলা করি। এরপর থেকে বাচ্চু চেয়ারম্যান আরও বেপরোয়া হয়ে যায়। মামলার পরও গ্রেফতার না হওয়ায় এখন তিনি এবং তার সহযোগিরা আমি এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকী দিচ্ছে। আসামীদের ভয়ে উল্টো আমিসহ পরিবারের সদস্যরা সবাই পালিয়ে বেড়াচ্ছি। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে যেকোনো সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের তিনি (আক্তারুজ্জামান বাচ্চু) মেরে ফেলতে পারেন বলে আশঙ্কা করছি।


এ ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মহোদয়ের সহায়তা কামনা করেন ভুক্তভোগী লামিয়া আক্তার।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, অভিযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর