বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাইবান্ধায় আইনী সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবুধবার, ১৩ নভেম্বর ২০২৪, রাত ১০:৪৩ সময় 0163
গাইবান্ধায় আইনী সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা

গাইবান্ধায় আইনী সহায়তা কর্মসূচির মতবিনিময় সভা

তানিন আফরিন,গাইবান্ধা থেকে :

সরকারী খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়ার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা ফুলছড়ির প্রশিকা কেন্দ্র মিলনায়তনে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির এক মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ কুদরাত-ই-খোদা। সভায় প্রশিকা গাইবান্ধা সদর উন্নয়ন এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিল। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের সমগ্র জেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে। 

গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোছাঃ মাসুমা খানম যুথি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান ছামাদ, ঢাকা প্রশিকা আইনী সহায়তা কর্মসূচির পরিচালক অ্যাড. মোঃ আনিছুর রহমান কাজল, সমন্বয়ক শাহানাজ পারভীন, ঢাকা প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সুরেশ চন্দ্র, জেসমিন আকতার, এ.কে.এম ফারুক, সাইফুল ইসলাম, আলতাফ হোসেন, মোশারফ মিয়া, সুজন মিয়া, ফজলুল করিম, নয়ন চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মোঃ রিপন খান। 

কর্মসূচির বিষয়ে অধিকাংশ জনগণ বলেন, বিষয়টি তারা আগে অবগত ছিলেন না, বিষয়টি এখন জেনেছে এবং অন্যদেরকেও জানাবে। অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই তারা এই সুবিধাটা গ্রহণ করবে। এই ধরণের কর্মসূচি হাতে নেয়ার জন্য তারা প্রশিকা ও সরকারের ব্যাপক প্রশংসা করেন। 

উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সাল থেকে দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মসূচির পাশাপাশি অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য আইনগত সহায়তা প্রদান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, স্মার্ট হেলথ কেয়ার, সামাজিক বনায়ন, প্রশিকা বিদ্যা নিকেতন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, সুয়িং মেশিন অপারেশন, মোবাইল সার্ভিসিং, আইটি প্রশিক্ষণ, বিহেভিয়ার চেঞ্জ, মৌ চাষ ইত্যাদি।

বিষয়- আইন ও বিচার, দেশগ্রাম, মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর