শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:২০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

logoআলমগীর কবীররবিবার, ২০ জুলাই ২০২৫, বিকাল ৭:০ সময় 0501
গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুর প্রেসক্লাবে প্রশাসক নিয়োগের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

 আলমগীর কবীর:

গাজীপুর প্রেসক্লাবকে (০৭৭০) ফ্যাসিবাদের দোসরদের কবল থেকে মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবিতে রবিবার ২০ জুলাই ২০২৫ ইং সকালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান কার্যনির্বাহী কমিটি ৫ আগস্ট সরকার পতনের আগে গঠিত হয়েছিল। ফ্যাসিবাদের সহযোগী এই কমিটি গঠনতন্ত্র পরিপন্থী নানা কার্যক্রম করে সাংবাদিকদের অধিকার হরণ করেছে। এ কারণে প্রশাসক নিয়োগের দাবিতে রোববার সকালে মানববন্ধন করেছেন গাজীপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজ। 

সাংবাদিকদের মানববন্ধন ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন। 

বক্তারা জানান, গাজীপুর প্রেসক্লাবের গত প্রায় ১৫ বছর যাবত ফ্যাসিবাদের দোসরা কার্যকরী কমিটির দায়িত্বে রয়েছে। এসব কমিটি বিভিন্ন সময়ে আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের অনেককে প্রেসক্লাব থেকে বহিষ্কার করেছে। একইভাবে ভিন্নমতের কোন সাংবাদিককে সদস্যপদ প্রদান করা হয়নি।

বক্তারা আরো অভিযোগ করেন, প্রেসক্লাবে এখন যারা নিয়ন্ত্রণে রয়েছেন তারা প্রায় সকলেই গাজীপুরের বিতর্কিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং কুখ্যাত এসপি হারুনের দোসর এবং তাদের সহযোগী ছিলেন। এসব কারণে তারা আওয়ামী বিরোধী অথবা নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকদেরকে প্রেসক্লাবের সদস্য পদ করেন নাই। সম্প্রতি প্রেসক্লাবের সদস্য আহবান করতে গিয়ে তারা গঠনতন্ত্র লঙ্ঘন করে বিভিন্ন অগঠনতান্ত্রিক শর্ত আরোপ করে। তারপরও ৫ আগস্টের চেতনায় উজ্জীবিত হয়ে ৪৯ জন সাংবাদিক সদস্য ফরম সংগ্রহ করেন এবং ৪৪ জনে আবেদন জমা দেন। কিন্তু ফ্যাসিস্টের দোসর প্রেসক্লাবের বর্তমান কার্য- নির্বাহী কমিটি নানান অজুহাত দেখিয়ে গঠনতন্ত্র বিরোধীভাবে গোপন ব্যালটে ভোটের আয়োজন করে এবং পরে ৩ জন ব্যতীত কোন সদস্য ভোটে পাস করেনি বলে প্রচার করে সদস্যপদ প্রদান থেকে বঞ্চিত করে। 

এমনি প্রেক্ষাপটে, ফ্যাসিবাদের দোসররা বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করার কারণে এই কমিটি বিলুপ্ত করে যে অধ্যাদেশের আওতায় নিবন্ধিকরণ কর্তৃপক্ষ গাজীপুর প্রেসক্লাবেকে নিবন্ধন প্রদান করা সেই অধ্যাদেশের প্রদত্ত ক্ষমতা বলে প্রশাসক নিয়োগের দাবি জানায়।

মানববন্ধন শেষে সকল সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্বারক লিপি গ্রহণ করে কার্যকর ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

বিষয়- জাতীয়, গণমাধ্যম, প্রশাসন, মানববন্ধন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর