শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর প্রচারণায় বাধা থানায় অভিযোগ

logoখবরের সময় ডেস্ক:শনিবার, ৪ মে ২০২৪, বিকাল ৭:১৮ সময় 0417
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর প্রচারণায় বাধা থানায় অভিযোগ

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর প্রচারণায় বাধা থানায় অভিযোগ


 : আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের আব্দুল আজিজ পালোয়ানের ছেলে এম এ সাদ্দাম হোসেন (৩৭) কে শনিবার সকালে স্থানীয় বড়গাঁও বাজার গরুর হাটে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কতিপয় উশৃঙ্খল ব্যক্তিবর্গ প্রচারণায় বাধা দিয়ে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 


অভিযোগ সূত্রে জানা যায়-৪ মে২০২৪ইং শনিবার সকাল ৮ টার দিকে এম এ সাদ্দাম হোসেন বড়গাঁও গরুর হাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করলে আঃ হেকিম ফরাজী (৬২), বাদল পালোয়ান (৫৮), সাইদুর (৩৫), মোমেন (৪২), সাইদুল্লাহ শেখ (৬৫), সোহেল (৪০), মোঃ মামুন (৩৫) ও শরিফুল ইসলাম (৬০)সহ ১৫/২০ জন বিবাদী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। ওই সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ৮নং বিবাদী পাশ্ববর্তী রাথুরা গ্রামের আঃ আলী মাস্টারের ছেলে শরিফুল ইসলামের নির্দেশে ১নং বিবাদী আব্দুল হেকিম ফরাজী চেয়ার নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা করে। হামলায় প্রার্থীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি হয়।


ঘটনার এক পর্যায়ে হামলাকারীরা প্রার্থীর ড্রাইভারকে বাজারের কাচারি ঘরে নিয়ে তালা দিয়ে আটকে রাখে। এতে বাজার এলাকায় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয় এবং লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদেরকে প্রকাশ্যে ওই এলাকায় নির্বাচনী প্রচার না করার হুশিয়ারী দেন । এরপর এ এলাকায় আসলে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকীও দেন হামলাকারীরা। 

পরবর্তী সময় প্রার্থী সাদ্দাম হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করলে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন  ঘটনাস্থল পরিদর্শন উপস্থিত হন। 

কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান- লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ দোষিদেরকে আইনের আওতায় আনা হবে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম, স্থাণীয় সরকার মন্ত্রনালয় নির্বাচন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর