শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৯ সময়
তানিন আফরিনবৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময় 0269
গাইবান্ধায় গরীব অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
মানবতার কল্যানে, পাশে থাকার প্রত্যয়ে, এই প্রতিপাদ্য নিয়ে, গাইবান্ধায় গরীব অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ময়মনসিংহ, গফঁরগাও এর একটি সেচ্ছাসেবী সংগঠন "আপনজনের" পক্ষ থেকে জেলা পৌর শহরের ডিবি রোডে অবস্থিত সুরবানী সংসদ স্কুল মাঠে ২ শতাধিক অসহায় দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এ শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আপনজন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মজিবর রহমান ফরহাদ, সমন্বয়ক আবরার শাহরিয়ার জাকির, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল বিন ফরিদ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান শিমুল, পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলার আহব্বায়ক ওয়াজিউর রহমান র্যাফেল, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ সহ অন্যরা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায়, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে ৭ বছর ধরে প্রতি বছরের মতো এ বছরও দেশের গরীর জেলা গুলোতে শীতবস্ত্র বিতরণ করে আসছে। সেই সাথে তারা গরীব অসহায় দুঃস্থের পাশে দাড়াতে বিত্তবানদের আহব্বান জানান।