শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামি সোহাগ ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

logoশেখ রাজীব হাসানশনিবার, ১০ জুন ২০২৩, রাত ১১:১৪ সময় 0320
গাজীপুরে চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামি সোহাগ ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

গাজীপুরে চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামি সোহাগ ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার

শেখ রাজীব হাসান :
গাজীপুরের চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামী সোহাগ (৩৫) কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রিফাত হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসী ঢাকা মহাসড়ক ঘেড়াও করে। রিফাত হত্যাকান্ডের বিষয়ে এলাকা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ও হত্যার রহস্য উম্মোচনের জন্য রিফাত হত্যায় জড়িতদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। এরই ধারাবাহিকতায় ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে রিফাত হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামি সোহাগ কে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক(এসআই) মো. সাব্বির হোসাইন। গ্রেপ্তারকৃত সোহাগ,টঙ্গীর এরশাদনগর ২ নং ব্লকের বাসিন্দা খোকা মিয়ার ছেলে।


পুলিশ জানায়,৫ জুন সোমবার সন্ধ্যায় রিফাত তার প্রতিবেশী সোহাগ ও কাজলের সঙ্গে মোটরসাইকেলে করে  বাসা থেকে বের হন। মঙ্গলবার সকালে গাছা থানার পলাশোনা এলাকায় তুরাগ নদের পাড়ে নিহত রিফাতের মোটরসাইকেল পাওয়া যায়। পরে খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন বিরুলিয়া এলাকার তুরাগ নদ থেকে নিহত রিফাতের  ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 


এ ঘটনায় গত মঙ্গলবার রাতে গাছা থানায় গ্রেপ্তারকৃত সোহাগ ও পলাতক কাজলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন রিফাতের বাবা ফারুক হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় কেরানীগঞ্জের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে টঙ্গীর এরশাদনগরে জনতা খুনীদের গ্রেপ্তারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।


টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান,সোহাগ হত্যাকান্ডের পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার  নিহত রিফাতের মরদেহ উদ্ধারের পর থেকেই তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন,কেন কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি আরো অধিক তদন্ত করা হচ্ছে ও পলাতক অপর আসামি কাজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, তথ্য প্রযুক্তি,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর