শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:২১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে ২’শ মিটারের মধ্যে ৪টি ইঁট ভাটা পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকীর মুখে

logoমোস্তফা কামাল,পীরগঞ্জ রংপুর থেকেশনিবার, ৩০ জানুয়ারী ২০২১, দুপুর ৪:৩৮ সময় 0356
পীরগঞ্জে ২’শ মিটারের মধ্যে ৪টি ইঁট ভাটা পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকীর মুখে

পীরগঞ্জে ২’শ মিটারের মধ্যে ৪টি ইঁট ভাটা পরিবেশ ও কৃষি উৎপাদন হুমকীর মুখে

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি 
রংপুরের পীরগঞ্জ উপজেলার নিয়ম বহির্ভুত ভাবে গড়ে উঠা অবৈধ ইট ভাটা গুলিতে কৃষি জমির টপ সোয়েল ব্যবহার ও জ্বালানী  হিসেবে কাঠ খড়ি পোড়ানো অব্যহত রয়েছে । অথচ প্রশাসন এ ব্যাপারে কার্যত আশানুরুপ কোন পদক্ষেপ গ্রহন করেনি । আর যে কারনে প্রশাসনের ভুমিকা নিয়ে এলাকাবাসী অনেকটাই ক্ষুব্দ তারা জানেন না নিয়ম বহির্ভুত অবৈধ ইট ভাটা গুলির বন্ধে প্রশাসন কবে কঠোর পদক্ষেপ গ্রহন করবেন ?
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে,পীরগঞ্জ উপজেলায় যে ৫০টির মত অবৈধ ইট ভাটা রয়েছে তার মধ্যে কুমেদপুর ইউনিয়নের প্রত্যন্ত কাঞ্চনপুর গ্রামেই রয়েছে ৪ টি।যেখানে এ ভাটা গুলোর অবস্থান,সে গ্রামটি সংলগ্ন রয়েছে সহস্রাধিক হেক্টর উর্বর কৃষি জমি । গ্রামটির মাঝ দিয়ে চলে গেছে গুর্জিপাড়া কুমেদপুর পাকা রাস্তা ।গ্রামটির কাঞ্চনপুর-কুমেদপুর রাস্তা সংলগ্ন ২’শ মিটারের মধ্যে গড়ে উঠেছে এ ৪ টি ইট ভাটা । যে ভাটা গুলোর চিমনি দিয়ে অনবরত নির্গত হ”েছ ধুয়া । এ ধুয়ার প্রভাব পড়ছে পুরো গ্রাম ও ফসলী জমিতে । এ তো গেল ধুয়ার কথা । ভাটা গুলোতে কয়লার অস্তিত্ব বিদ্যমান থাকলেও সে গুলোর খুবই কম পরিমান পোড়ানো হ”েছ । এর পরিবর্তে নিয়ম বহির্ভুত ভাবে নির্বিগ্নে পোড়ানো হচ্ছে কাঠ খড়ি । নাম প্রকাশে অনিচ্ছুক ভাটা ৪ টির ক’জন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে,ভাটা গুলিতে প্রতিদিন প্রায় ৫ শ’ মন জ্বালানী কাঠ খড়ি পোড়ানো হচ্ছে।
অপরদিকে ভাটা ৪ টি রাস্তা সংলগ্ন হওয়ার কারনে‘স্তুপাকারে করে রাখা হয়েছে মাটি। এ মাটি ছড়িয়ে পড়েছে রাস্তায় । রাস্তাটিতে প্রতিনিয়ত চলছে হালকা ও ভারী যানবাহন।এতে করে ভাটা সংলগ্ন রাস্তাটিতে ধুলোয় সার্বক্ষণিক অন্ধকারা”ছন্ন থাকছে । এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটছে ।
এছাড়া ভাটা সংলগ্ন ও পাশ্ববর্তী কৃষি জমি থেকে যেভাবে টপ সোয়েল কর্তন করে ভাটায় নিয়ে আসা হ”েছ তাতে ওই এলাকার কৃষি উৎপাদন অনেকটাই হুমকীর মুখে পড়েছে ।
গত বুধবার পরিবেশ অধিদপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার এর নেতৃত্বে পীরগঞ্জের ক’টি অবৈধ ইঁটভাটায় অভিযান চালানো হলেও এ ভাটা ৪ টিতে অভিযান চালানো হয়নি । আর এতে এলাকাবাসী অনেকটাই নিরাশ হযেছে । তারা এলাকাটির কৃষি উৎপাদন ও পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষে এ ভাটা ৪ টির ব্যাাপারে সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর