বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

এখনকার সময়ে যে কোন সেক্টরে অনিয়মটাই নিয়ম: শামীম ওসমান

logoখবরের সময় ডেস্কসোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, রাত ২:৪৪ সময় 0501
এখনকার সময়ে যে কোন সেক্টরে অনিয়মটাই নিয়ম: শামীম ওসমান

এখনকার সময়ে যে কোন সেক্টরে অনিয়মটাই নিয়ম: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, কোরআন হাদীস পড়ে যতটুকু বুঝতে পেরেছি ভুল ক্রটি হলে আল্লাহ মাফ করুণ যারা মসজিদে নামাজ পড়তে গিয়ে নিহত হয়েছেন তারা শহীদের দরজা পেয়ে গেছেন। এখন প্রশ্ন হয়ত তাদের মৃত্যু অনেক কষ্টের মধ্যে হয়েছে।
কিন্তু তারা এখন জান্নাতের দরজায় পৌছে গেছেন ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী নিজে একজন এতিম মানুষ। উনি জানেন স্বজনহারা বেদনা কত কষ্টের?
ওনাদের দুই বোন একদিন হঠাৎ করেই জানতে পেরেছিলেন তাদের পরিবারকে হত্যা করা হয়েছে। তিনিও স্বজন হারিয়েছেন।
একটি দুর্ঘটনা একটি হত্যা। দুটি ঘটনায় স্বজন হারানোর। তাই আপনাদের স্বজনহারা বেদনা তিনি উপলব্দি করতে পারেন প্রতি মূহুর্তে।
তিনি দু:খ প্রকাশ করে বলেন, এই মহামারী চলছে এর মধ্যে কিছু লোক নানা অপকর্ম করছে। কিন্তু এখন যে কোন সেক্টরে অনিয়মটাই নিয়ম।
সিস্টেমের ভেতর যারা আছেন তারাই তো সিস্টেম ভাঙে। কেউ আইনের উর্ধ্বে নয়।
আমরা নিজেরা যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়ে যাই তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম আইনকে মানবে না।
কিন্তু এই অনিয়ম কে নিয়মে পরিণত করা রাষ্ট্রের পক্ষে একা সম্ভব না। এটা সবাই মিলে করতে হবে।
রবিবার বেলা তিনটায় সদর উপজেলার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত পরিবারের হাতে পরিবার প্রতি প্রধানমন্ত্রীর দেয়া পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
শামীম ওসমান আরো বলেন, যারা চলে গেছে তারা আসলেই অনেক ভাগ্যবান। কিন্তু আমাদের সামনে তো অনেক পরীক্ষা আছে মনে হয়।
কিভাবে যাব। কি নিয়ে যাব। আমাদের মৃত্যুর ভয় থাকলে আসলে দেশে কোন প্রশাসন লাগে না।
না হলে আপনারাই বলেন, এই করোনাকালে মানুষ চুরি করে কেন? স্বাস্থ্য খাত নিয়ে দুর্নীতি করে কেন।ব্যবসা করা এক জিনিস আর ধান্দা করা আরেক জিনিস। এরা কি মানুষ?
তিনি বলেন, যারা শহীদ হয়েছে আপনাদের পাশে প্রধানমন্ত্রী আছেন। আমার পুরো পরিবার বেশিরভাগ সদস্য করোনায় এখন আক্রান্ত।তারপরে ছুটে এসেছি একটু আপনাদের দেখতে। একটু দোয়া নিতে আর প্রধানমন্ত্রীর জন্য দোয়া ভিক্ষা চাইতে।একটি দেশকে এগিয়ে নিতে একটি মানুষের প্রয়োজন হয়। তিনি হচ্ছেন শেখ হাসিনা।একবার দেশকে স্বাধীন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।কিন্তু তাকে হত্যা করে আমরা একবার দেশের অগ্রগতিকে পথ রোধ করে দিয়েছিলাম।এখন তার কন্যা শেখ হাসিনা সেই অগ্রগতিকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্থিক সাহায্যের চেক বিতরণ অনুষ্ঠানে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি,  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ।

বিষয়- রাজনীতি, সংগঠন, প্রশাসন, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর