বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

৭টি অভ্যাস কিডনির মারাত্মক ক্ষতি করছে

logoডেস্কবুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, সকাল ৭:৩৮ সময় 0835
৭টি অভ্যাস কিডনির মারাত্মক ক্ষতি করছে

৭টি অভ্যাস কিডনির মারাত্মক ক্ষতি করছে

স্বাস্থ্যকথা;
মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি বা বৃক্ক। বর্তমানে আধুনিক জীবনযাপনের কিছুকিছু অভ্যাস মারাত্বক বিপদ ডেকে আনছে কিডনির। বেশিরভাগ সময় মানুষ বুঝতেই পারে না শরীরের ভেতরে ক্ষতিগ্রস্থ হতে চলেছে রেচনতন্ত্রের প্রধান এই অংশটি।

বিশেষ করে ৭ টি অভ্যাস আমাদের অজান্তেই কিডনির ক্ষতি করে চলেছে। কিডনির সুস্থতা বজায় রাখতে এই খারাপ অভ্যাসগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত।


১. ওষুধের অত্যধিক ব্যবহার : শরীর গঠনের জন্য ব্যবহারকারী হেলথ সাপ্লিমেন্টস ওষুধ এবং ব্যথা নাশকারী ওষুধ অর্থাৎ পেইনকিলারের ব্যবহার বর্তমানে প্রায়শই হয়ে থাকে। যদিও অতিরিক্ত ওষুধ বিশেষত ব্যথা নাশকারী ওষুধের ক্রমাগত সেবন দীর্ঘস্থায়ী কিডনির সমস্যার কারণ হতে পারে।  এটি কিডনি নষ্টের অন্যতম কারণ।  


২. অতিরিক্ত লবণের ব্যবহার : খাদ্য লবণে থাকে সোডিয়াম। আর অতিরিক্ত সোডিয়াম কিডনির জন্য ডেকে আনতে পারে বিপদ। তাই কিডনির স্বাস্থ্য বজায় রাখতে অত্যধিক সোডিয়াম এড়িয়ে চলাই শ্রেয়।


৩. মাত্রাতিরিক্ত চিনি গ্রহণ : চিনিকে বলা হয় এম্পটি ক্যালোরি। যে খাবার এবং পানীয়গুলোতে উল্লেখযোগ্য পুষ্টি নেই কিন্তু ক্যালোরি বেশি সেগুলোকে ‘এম্পটি ক্যালোরি’ বলা হয়। তাই চিনি বেশি খেলে দেহে স্থুলতা বৃদ্ধি পা। স্থুলতা থেকে দেহে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের প্রবণতা বাড়ে। ফলস্বরূপ,কিডনির রোগ হওয়ার ঝুঁকি দ্রুত বেড়ে যায়।


৪. পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া : কিডনিতে পাথর একটি খুবই পরিচিত সমস্যা। পর্যাপ্ত পরিমানে পানি পান না করলে এই রোগের ঝুঁকি সবচেয়ে বৃদ্ধি পায়৷ সঠিকমাত্রায় পানি পান কিডনির বিপাকীয় বর্জ্য নির্গত করতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে।

৫. নিয়মিত ব্যায়াম না করা : অনেক গবেষণায় দেখা গেছে যে বসে থাকা জীবনযাপন আপনার কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। অতএব, আপনার কিডনির স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করুন। স্বল্প হলেও শারীরিক কার্যকলাপ কিডনির সুস্থতায় জরুরি।


৬. ধূমপান করা : শরীরে অন্যান্য বহু রোগ ডেকে আনার সঙ্গে সঙ্গে ধূমপান কিডনিরও মারাত্বক ক্ষতি করে। ধূমপান কিডনিতে রক্তের সঞ্চালন কমায় এবং কিডনির রক্তনালীগুলিকেও সংকুচিত করে। ধূমপানের ফলে কিডনির ধমনী ঘন ও শক্ত হয়ে যায়। তাই সুস্থ কিডনি চাইলে যেকোন মূল্যে ধূমপানের অভ্যাস পরিত্যাগ করা উচিত।


৭. প্রস্রাব চেপে রাখা : অনেক মানুষ দীর্ঘসময় প্রস্রাব চেপে রাখেন। তবে এই অভ্যাস কিডনির ক্ষতি করতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে দীর্ঘসময় ধরে ইউরিন বন্ধ করার ফলে হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন,ব্লাডার ইনফেকশন,এমনকি কিডনিতে পর্যন্ত ইনফেকশন হতে পারে। তাই এই অভ্যাস থাকলে আজই সেটা পরিত্যাগ করুন।
সূত্র,স্বাস্থ্যকথা

বিষয়- লাইফ স্টাইল, স্বাস্থ্য ও শিক্ষা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর