বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে ৩ হাজারের বেশী মহিলা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত থাকছেন ।

logoমোস্তফা কামাল,পীরগঞ্জ রংপুর থেকেবুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১, বিকাল ৭:২৮ সময় 0325
পীরগঞ্জে ৩ হাজারের বেশী মহিলা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত থাকছেন ।

পীরগঞ্জে ৩ হাজারের বেশী মহিলা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত থাকছেন ।

মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে
রংপুরের পীরগঞ্জে শতভাগ মহিলা/ স্বামী নিগৃহীতাদের সরকারী ভাতার আওতাভুক্ত করার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না । ফলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরেও পীরগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরে ৩ হাজার ১ শ’ ২৯ জন মহিলা/স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির সুযোগ থেকে আপাতত বঞ্চিত থাকছেন । 
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি ২০২০-২০২১ অর্থ বছরে সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ,বাজেট-১,অনু বিভাগ, অধিশাখা -৯ এর যুগ্ন সচীব নাজমা মোবারেক এর গত বছরের ২৪ জুন ০৭. ০০.০০০০. ১০৯.২০.০০২. ২০. ৮৯ নং স্বারকে স্বাক্ষরিত পত্রে জানা গেছে সারা দেশে ১শ’ ১২ উপজেলায় শতভাগ মহিলা/স্বামী নিগৃহীতাকে ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে । স্বাক্ষরিত পত্রে ১ শ’ ১২ উপজেলার মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে । এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান নুর মোহাম্মদ মন্ডল গত বছরের ৪ আগষ্ঠ ঊ : প : পীর :/২০২০-৫ সুত্রে স্বাক্ষরিত এক পত্রে  শতভাগ ভাতার বিষয়টি উল্লেখ করে ০৯ আগষ্ট/২০২০ ইং এর মধ্যে আবেদন আহবান করেন । এ লক্ষ্যে পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রচারের মাধ্যমে মহিলা/স্বামী নিগৃহীতাদের কাছ থেকে  আবেদন আহবান করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ৪২১, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ৪৪২, বড়দরগাহ ইউনিয়নে ৫৪৪, কুমেদপুর ইউনিয়নে ৪৭০,মদনখালী ইউনিয়নে ৪১৯, টুকুরিয়া ইউনিয়নে ৩৫২, বড়আলমপুর ইউনিয়নে ২৪৬, রায়পুর ইউনিয়নে ৩৪৪, পীরগঞ্জ ইউনিয়নে ৮০৬, শানেরহাট ইউনিয়নে ৫৯৩, পাঁচগাছি ইউনিয়নে ৩৬৭, মিঠিপুর ইউনিয়নে ৫২৭, রামনাথপুর ইউনিয়নে ৬৯৬, চতরা ইউনিয়নে ৪০৪ ও কাবিলপুর ইউনিয়নে ৬৩৮ জনের আবেদন পত্র জমা পড়ে ।
পরবর্তিতে উপজেলা সমাজ সেবা বিভাগ প্রতিটি ইউনিয়নে আবেদনকারীদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ভাতা ভোগীদের নির্বাচনের সিদ্ধান্ত নেয় । সিদ্ধান্ত অনুযায়ী  চৈত্রকোল ইউনিয়নে ২৪০, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ২৩৫, বড়দরগাহ ইউনিয়নে ৩১০, কুমেদপুর ইউনিয়নে ২৬৮, মদনখালী ইউনিয়নে ২৩৯, টুকুরিয়া ইউনিয়নে ২০১, বড়আলমপুর ইউনিয়নে ১৫৫, রায়পুর ইউনিয়নে ২০৮, পীরগঞ্জ ইউনিয়নে ৪৬০, শানেরহাট ইউনিয়নে ৩৩৮,পাঁচগাছি ইউনিয়নে ২০৯, মিঠিপুর ইউনিয়নে ৩০১, রামনাথপুর ইউনিয়নে ৩৯৭, চতরা ইউনিয়নে ২৩০ ও কাবিলপুর ইউনিয়নে ৩৬৪ জন ব্যাক্তিকে ভাতা ভোগির আওতায় আনা হবে । ইতিমধ্যে বেশীর ভাগ ইউনিয়নে ভাতা ভোগী নির্বাচন করা হয়েছে এবং অবশিষ্ট ইউনিয়নে সল্প সময়ের মধ্যে ভাতা ভোগী নির্বাচন করা হবে । এতে করে পীরগঞ্জের ৭ হাজার ২শ’ ৮৪ জন আবেদনকারীর মধ্যে ৪ হাজার ১ শত ৫৫ জন ভাতার আওতায় আসবেন এবং ৩ হাজার ১শত ২৯ জন এ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবেন ।
তবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান এ ব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, পরবর্তিতে সরকারী সিদ্ধান্ত পেলে বাদ পড়া মহিলা/স্বামী নিগৃহীতাদের এ ভাতার আওতায় আনা হবে ।

বিষয়- প্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর