শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৩০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

মানবিক রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ২ টাকায় ইফতার পাচ্ছেন অসহায় মানুষ

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ২৭ মার্চ ২০২৩, সকাল ৪:৫৭ সময় 0307
মানবিক রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ২ টাকায় ইফতার পাচ্ছেন অসহায় মানুষ

মানবিক রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ২ টাকায় ইফতার পাচ্ছেন অসহায় মানুষ

রোববার (২৬ মার্চ) রাজবাড়ী রেল স্টেশন এলাকায় নামমাত্র মূল্যে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার রবিউল ইসলাম। এ সময় ইফতার নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন। পুরো রমজান জুড়ে এই ইফতার আয়োজন চলবে।


জানা গেছে,গত বছর রমজানে মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের হাতে এক টাকায় ইফতার তুলে দিয়েছে মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার রমজানের দ্বিতীয় দিন থেকে এ কার্যক্রম শুরু করে মানবিক রাজবাড়ী।

ইফতার নিতে আশা রিকশাচালক রাসেল বলেন,আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ভালো ইফতার কেনার সামর্থ্য নাই। তাই এখান থেকে ইফতার কিনতে এসেছি। এখন প্রতিদিন এখান থেকে ইফতার কিনে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে ইফতার করব।

২০২০ সালে করোনা মহামারিতে দেশজুড়ে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে রাজবাড়ীতে আটকা পড়েছিল বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক দিনমজুর। আটকা পড়া শ্রমজীবী মানুষ থাকা ও খাবার সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ায় ‘মানবিক সাংবাদিক’ হিসেবে পরিচিত খন্দকার রবিউল ইসলামের সেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন’।


‘মানবসেবায় অঙ্গীকারবদ্ধ’ স্লোগান সামনে রেখে সাংবাদিক খন্দকার রবিউল ইসলামের উদ্যোগে গড়ে উঠে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী। একের পর এক অসহায় মানুষের জন্য কাজ করে আসছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রাজবাড়ী ফাউন্ডেশন। ২০২০ সাল থেকে করোনার মধ্যে ভ্রাম্যমাণ দোকানে এক টাকায় খাবার বিক্রি করাসহ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড করে সংগঠনটি বেশ সারা ফেলে রাজবাড়ীতে। এছাড়াও রেল স্টেশন এলাকার ছিন্নমূল মানুষদের বসিয়ে এক টাকায় পেট ভরে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে ছিল ‘মানবিক রাজবাড়ী’।


সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম জানান, ক্ষুধার্তকে এক বেলা খাওয়ানোর আনন্দ থেকে মানবিক রাজবাড়ীর যাত্রা শুরু। আর্থিক অসংগতি থাকা মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছিল। প্রথম দিকে আমরা ফ্রিতে খাবার দিতাম, এতে অনেক মানুষ তাদের প্রতি একটু ভিন্ন চোখে তাকা তো, তারাও লজ্জাবোধ করত। পরে আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রিতে খাবার না দিয়ে এক টাকা করে নেব। এতে করে মানুষকে আর লজ্জায় পড়তে হবে না। যে কারণে এবারও টোকেন মানি নামমাত্র দুই টাকায় ইফতার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিন প্রায় শতাধিক মানুষ ইফতার নিয়েছেন। এ কার্যক্রম রমজান মাস জুড়েই চলবে। এ কার্যক্রমে আমাদের পাশে এসে কেউ দাঁড়াতে চাইলে আমরা তাকে স্বাগত জানাব।


ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার এসআই মো. শহিদুল ইসলাম, মানবিক রাজবাড়ীর সদস্য সাদান সাকিব রাফি, মো. পান্না মিয়া, মো. রেজা খানসহ সংগঠনের সদস্যরা।


বিষয়- দেশগ্রাম, বিশ্ব মুসলিম মানবিক

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর