বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে সুহান হত্যা চেষ্টায় লবঙ্গ‘র হাবিবসহ ২১৫ আসামীর বিরুদ্ধে আদালতে মামলা

logoনিজস্ব প্রতিনিধিশনিবার, ৪ জানুয়ারী ২০২৫, রাত ২:৫৯ সময় 0381
গাজীপুরে সুহান হত্যা চেষ্টায় লবঙ্গ‘র হাবিবসহ২১৫ আসামীর বিরুদ্ধে আদালতে মামলা

গাজীপুরে সুহান হত্যা চেষ্টায় লবঙ্গ‘র হাবিবসহ২১৫ আসামীর বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামীলীগ সরকার আমলে হত্যা,গুমসহ হত্যা চেষ্টার নানা অভিযোগের মধ্যে দিয়ে গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশি দেশ ভারতে পালায়নের সাথে সাথে,এমপি,মন্ত্রীসহ জেলা ও থানা পর্যায়ের এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা গা ঢাকা দিতে আছেন। ক্ষমতায় ঠিকে থাকার নিমিত্তে সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায় দলটির নেতা কর্মীরা। সেই আন্দোলনে গুলি লাগার পরেও প্রাণে বেঁচে যায় গাজীপুরের ছাত্র সমন্বয়ক সুহান ইসলাম। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সেই বিভৎস চিত্রের কথা এখনো ভূলেনি গুলিবিদ্ধ সুহান ইসলাম। 

গাজীপুরের সাইনবোর্ড ও বোর্ডবাজারের  বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ ছিল সুহানের। সহপাঠীদের সাথে আন্দোলনে নামে সুহান। 

এই হত্যা চেষ্টায় অংশীজন হিসেবে পরিচিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের অর্থের যোগানদাতা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর ব্যবসায়িক পার্টনার হাবিবুর রহমান ওরফে হাবিব বাংলার রাঁধুনি ও লবঙ্গ রেস্তোরাঁর মালিক। 

ফ‍্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর একাধিক মামলা থেকে কৌশলে নিজেকে সেভ সাইডে রেখেছিলেন এই হাবিব। 
গত ২৪ ডিসেম্বর২০২৪ইং তারিখে বাদী হয়ে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন সুহান ইসলামের পিতা মিজানুর রহমান। যার মামলা নং ৮০৬ । 
মামলার বাদী মিজানুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হাবিবুর রহমান ওরফে হাবিব ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি ও হত্যাযজ্ঞ চালানোর প্রকাশ্য মদদদাতা। 
গত ৩ আগস্ট ২০২৪ ইং রাত আনুমানিক১১.৩০ মিনিটে অপরিচিত কতিপয় লোকদের সঙ্গে মিটিং করতে দেখেছি তার মালিকানাধীন বোর্ডবাজারস্থ বাংলার রাঁধুনি রেস্তোরাঁয়। 

তিনি আরও জানান,আওয়ামীলীগ সরকারের আমলে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার নিকট আত্মীয় পরিচয়ে এবং আওয়ামিলীগ পরিবারের সদস্য হিসেবে নিজেকে জাহির করতেন। 
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি তার মায়ের নিকট আত্মীয় বলেও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সঙ্গে পরিচয় দিতেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আগে ৪ মার্চে ২০২৪ ইং তারিখে হাবিবুর রহমান হাবিব তার মালিকানায় পরিচালিত লবঙ্গ নামক রেস্তোরাঁয় ভ্যাট ফাঁকি অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত হওয়ায় আক্রমনাত্মক হয়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ভ্যাট কর্মকর্তাদের অবরুদ্ধ ও লাঞ্চিত করার অভিযোগ ওঠে হাবিবের বিরুদ্ধে। এ সংক্রান্ত ঘটনার বরাত দিয়ে একাধিক পত্র পত্রিকায় সংবাদ ছাপানো হয়েছিল।

 এছাড়াও গত ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে বাংলার রাঁধুনি রেস্তোরাঁ ও তৃপ্তি হোটেলে বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যুসহ ১৭ জনগুরুতর আহতের ঘটনায় মিথ্যা তথ্য ব‍্যবহার করে পতিত আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে বাংলাদেশ জেনারেল ইন্সুইরেন্স কোম্পানি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখিয়ে এক কোটি টাকার ক্ষতিপূরন নিয়েছেন হাবিব। 

গত ৩০ সেপ্টেম্বর২০১৯ইং তারিখ বিজয় টেলিভিশনে ক্রাইম সার্চ টিমের অনুসন্ধানী প্রতিবেদন দেখলে সহজেই অনুমান করা যায় ফ‍্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হাবিবুর রহমান ওরফে হাবিবের সঙ্গে পতিত আওয়ামী সরকারের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দের সম্পর্ক কতটা নিবিড় ছিল।

 সাংবাদিকরা হাবিবের বিরুদ্ধে নারী ব‍্যবসাসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপের অভিযোগ আনার পরও গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার এবং গাছা থানার পুলিশ সদস্যগন নিরুপায় হয়ে হাবিবের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বাধা দিয়ে ঐদিন স্থান ত‍্যাগ করতে বাধ্য করেছিলেন। 

এখানেই শেষ নয় !

আওয়ামীলীগ সরকারের পতনের পর মামলা থেকে বাঁচার জন্য ইতিমধ্যেই বোল পাল্টাতে শুরু করেছে হাবিবুর রহমান। অথচ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিল তার দহরম মহরম সম্পর্ক। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিভিন্ন প্রোগ্রামেও দেখা যেত হাবিবকে। এদিকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ছয়দানাস্থ বাসায় নিয়মিত যাতায়াতও করতেন। 
সুযোগ সন্ধানী এই হাবিব বহুরুপী চরিত্রের অধিকারী বলে লোকমুখে শোনা যায়। 

গাজীপুর সিএমএম আদালতে মামলার বাদী সুহান ইসলামের পিতা এই প্রতিবদককে জানান,গাজীপুর সিটিকর্পোরেশন ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,ঐ হাবিবের ব্যবসায়িক পার্টনার এবং মামুন মন্ডলের বাড়ী সাইনবোর্ড এলাকায় হওয়ায় সেখানকার এলাকার কতিপয় অস্ত্রধারী ও সন্ত্রাসীরা হাবিবের নেতৃত্বে আমার ছেলের উপর হত্যা চেষ্টা হামলা চালায়।

 এদিকে আদালতের এই মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদেরসহ গাজীপুরের ২নং আসনের এমপি জাহিদ আহসান রাসেল,এবং ১ং আসনের এমপি আকম মোজাম্মেল হক,মেহের আফরোজ চুমকি,জাহাঙ্গীর আলমসহ মোট ২১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুহানের পিতা মিজানুর রহমান।

গুলিবিদ্ধ সুহান এর তথ্যমতে হত্যার উদ্দেশ্যে নেতৃত্ব দেওয়া হাবিবকে সে চেনেন। সুহান জানায় ১৮ জুলাই ২০২৪ইং মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে যখন উত্তরার দিকে যান। সেই দিন আমরা কয়েক বন্ধু মিলে রাঁধুনি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলাম। খাবারের মান ভাল না হওয়ায় হাবিব সাহেব ও তার ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। সেই দিন হাবিব বলেছিলেন,তোকে সময় মত বুঝিয়ে দিবো কত ধানে কত চাল। আমার হোটেলে আর কখনো আসবি না।


বিষয়- আইন ও বিচার, অপরাধ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর