বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ছাতক-দোয়ারাবাসীর পরিবর্তনের প্রত্যাশা ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে পূরন হবে

logoসেলিম মাহবুব, ছাতক থেকেঃশুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, রাত ৩:৩৬ সময় 0255
ছাতক-দোয়ারাবাসীর পরিবর্তনের প্রত্যাশা ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে পূরন হবে

ছাতক-দোয়ারাবাসীর পরিবর্তনের প্রত্যাশা ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে পূরন হবে

সেলিম মাহবুব, ছাতক থেকেঃ
সুনামগঞ্জ জেলা আওয়ালীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, দলীয় মনোনয়ন বঞ্চিত শামীম আহমদ চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচন সকল মনোনয়ন প্রত্যাশীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ নির্বাচনে খেলা হবে আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের। খালি পোষ্টে গোল করার আর সুযোগ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড। ভোট ছাড়া অন্য কোন বিকল্প পথে নির্বাচনী বৈতরণী পাড়ি দেয়ার কোন সুযোগ নেই।
ছাতক-দোয়ারাবাসীর পরিবর্তনের প্রত্যাশা আগামী ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে পুরন হবে। ছাতক-দোয়ারার সর্বস্থরের মানুষের ইচ্ছেকে সম্মান জানাতে তিনি ৩০ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলের ঘোষনা দিয়ে তিনি বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন ছাতক-দোয়ারার অবহেলিত মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এ নির্বাচনের ফলাফল বঞ্চিত মানুষের অনুকুলে থাকবে ইনশাল্লাহ। তাই এখন থেকে নির্বাচনী মাঠে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। একই সাথে তিনি সকলের দেয়া ও আশির্বাদ প্রার্থনা করেছেন। বুধবার সন্ধ্যায় ছাতকে উপজেলা ও পৌর আওয়ালীগের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম চৌধুরী এসব কথা বলেন।
দোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামশীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভিপি, জেলা আওয়ামীলীগ নেতা আওয়ালাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান, প্রভাষক জহিরুল ইসলাম, রোটারিয়ান আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর হাজি নাজিমুল হক, জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার।
বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল হায়াত, পীর আমিনুল হক টুনু, সুন্দন আলী বুলবুল, আব্দুল হক, অরুন দাস, নাজিম উদ্দিন, কবির আহমদ, আঃ হক, আনোয়ার হোসেন, নুর উদ্দিন, মনর আলী,  আব্দুল মমিন, হাজী জয়নাল আবেদীন, মাহতাব মিয়া, সামছুদ্দিন মাষ্টার, সাবাজ উদ্দিন, হাবিবুর রহমান শেখচান, শফিকুল ইসলাম আর্মি, শফিকুল ইসলাম রতন, মনর আলী, শামছুল ইসলাম খাঁ, সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গির আলম, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা  আওয়ামীলীগ নেতা দেওয়ান আবুল কালাম মাষ্টার, এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, শাহিন মিয়া তালুকদার, লায়েক মিয়া তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে, ফারুক মিয়া তালুকদার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউপি সদস্য  আব্দুল জলিল শামীম, আজাদ মিয়া, খছরু মিয়া, হাসান আহমদ, সাবেক সদস্য রায়হানুল ইসলাম রবিন, আওয়ামীলীগ নেতা ফজল মিয়া, হোসেন মিয়া, লিটন ঘোষ, রাখাল পাল, নিশি রঞ্জন দাস জন্টু, সিকন্দর আলী, প্রিয়োতোষ চন্ডীসহ আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজ সাইফুল ইসলাম, গীতা পাঠ করেন সাবেক ছাত্রনেতা প্রণয় কুমার আচার্য মুন্না।

বিষয়- রাজনীতি, জাতীয়, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর