শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রংপুরের মিঠাপুকুরে ভোটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

logoশরিফা বেগম শিউলীশুক্রবার, ১১ মার্চ ২০২২, রাত ১২:৪৮ সময় 0176
রংপুরের মিঠাপুকুরে ভোটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরের মিঠাপুকুরে ভোটের ফলাফল জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শরিফা বেগম শিউলী,রংপুর থেকে:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ফলাফল নিয়ে জালিয়াতির অভিযোগে মানববন্ধন সমাবেশ ও নির্বাচন কমিশনের কার্য্যালয়ের সামনে বিক্ষোভ করে ঐ ওয়ার্ডের সাধারণ ভোটাররা। বৃহস্পতিবার সকালে নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানব বন্ধন শেষে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা। এসময় প্রতিপক্ষের প্ররোচনায় ভোট গননাকালে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাছিবুর রহমানের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেন তারা।ভোট চুরি করে নির্বাচন কর্মকর্তা, দোষ কেন হয় সরকারের ? পূনরায় ভোট পুণগণনা চায় পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ও এলাকাবাসী।


গত ৭ ফেব্রুয়ারী ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসাবে বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করেন। বিগত টানা দুই মেয়াতে বিপুল ভোটে নির্বাচিত সদস্য আব্দুস সালাম। দিনভর সেখানে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট প্রদান করেন। কিন্তু ভোট গণনাকালে উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রহমান অপর প্রতিদ্বন্দী মোরগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী বাদশা মিয়ার প্রোরোচনায় ভোট গণনা প্রক্রিয়ায় কৌশলে বহিরাগত দুইজন লোককে সংযুক্ত করেন। 



বিষয়টি নিয়ে সকল প্রার্থী ও ভোটাররা প্রতিবাদ করলেও কারও কথা শোনেননি প্রিজাইডিং কর্মকর্তা হাছিবুর রহমান। এনিয়ে উপস্থিত ভোটারদের তীব্র প্রতিবাদের মুখে ভোট গণনা কক্ষ থেকে আব্দুস ছালামের পোলিং এজেন্ট মো নুরুল ইসলামকে বের করে দিয়ে নামাজের বিরতি দিয়ে ভোট গণনা বন্ধ রাখা হয়। ওই পর্যন্ত আব্দুস ছালামের বৈদ্যুতিক পাখা প্রতিকের প্রাপ্তভোট ছিলো ৮০২টি। 
পরে আবার বৈদ্যুতিক পাখা প্রতিকের পোলিং এজেন্ট নূরুল ইসলামসহ অন্যান্যদের ভেতরে নিয়ে ভোট গণনার নামে প্রহসন করে মোরগ প্রতিকের প্রার্থী বাদশা মিয়াকে ৬১৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। সেখানে বৈদ্যুতিক পাখার প্রাপ্ত ভোট দেখানো হয়েছে ৬০২টি, তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী আইয়ুব আলীকে ৪৭৭ ভোট এবং ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতাকারী আব্দুস সামাদকে ৮৭ ভোট দেখানো হয়। বাতিল ভোট দেখানো হয় ৯৬টি। বাতিল ব্যালোট পেপারের মধ্য ৮২টিতে বৈদ্যুতিক পাখায় সিল ছিলো। ব্যালোট পেপারগুলোর সিংহভাগ কলম দ্বারা ফুটো করা ছিলো। আর কিছু ছিলো ডাবল সিল। ব্যালোট পেপারগুলো কোন এক সময় ফুটো করা বা দ্বিতীয়বার সিল মারা হয়েছে বলে সহযেই প্রতিয়মান হয়।



কারচুপির মাধ্যমে ওই দিন রাত ৯টার দিকে ঘোষিত ফলাফল এলাকাবাসী না মানায় ভোটকেন্দ্র ঘেরাও করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ এসে ভোট পুণগননার আশ্বাস দিয়ে পিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের নিয়ে যায়। পর দিন ৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিষ্টাব্দে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টার্নিং অফিসারের বরাবর ভোট পুণগণনার আবেদন জানিয়ে দরখাস্ত করেন আব্দুস ছালাম। কিন্তু মিঠাপুকুর উপজেলা রিটার্নিং কর্মকতা সোয়েব সিদ্দিকী তাকে বলেছেন, এসবের বিচার বাংলাদেশে হয় না। আপনি সুইজারল্যান্ডে যান। এভাবে সকলের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পায়নি আব্দুস ছালাম ও তার ভোটাররা। পরবর্তীতে আব্দুস ছালাম ২০ ও ২২ ফেব্রুয়ারী ২০২২ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবার আবেদন করেন।


কিন্তু পূর্বপরিকল্পিত ভাবে ভোটারদের রায় চুরি করে তৃতীয় অবস্থানে থাকা একজনকে বিজয়ী করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়,ভোট প্রদান চলাকালে আগেই সকল প্রার্থীর পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল সীটে স্বাক্ষর নেয়া হয়। যার স্বীকারোক্তি সেদিন পোলিং এজেন্ট হিসাবে দায়িত্বপালনকারী সকলেই দিয়েছেন। যা ভোট গণনা শেষে নেয়ার নিয়ম। মোরগ প্রতিকের প্রার্থী বাদশা মিয়ার পোলিং এজেন্টসহ সকলের স্বীকারোক্তির ভিডিও/অডিও আমাদের কাছে সংরক্ষিত আছে। 
আমরা সকলেই অবগত আছি, ভোটের কয়েক দিন আগে মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানের ঘুষ গ্রহণের একটি অডিও ফাঁস হয়। সেখানে দূর্নীতিবাজ নির্বাচন কর্মকর্তা হান্নান সাড়ে ৪ লাখ টাকায় একজন ইউপি সদস্য প্রার্থীকে জিতিয়ে দেয়ার চুক্তি করেন। এজন্য তাকে আগেই ৩শ ব্যালোট পেপার সরবরাহ করারও প্রতিশ্রুতি দেন আব্দুল হান্নান।


আমরা অন্যায় বা বেআইনি কোন দাবি উত্থাপন করছি না। ২০০৯ ইউনিয়ন পরিষদ আইনে ৫৩ থেকে ৬৮ ধারায় ভোট পুণগণনার বিধান আছে। তারপরও কেন আমাদের আবেদন নিবেদন শোনা হচ্ছে না তা বোধগম্য নয়। এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্য ভোট পুণগণনার ব্যাবস্থা করা না হলে পায়রাবন্দের সকল জনগণ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে। কোন অবস্থায় নির্বাচনী কর্মকর্তাদের সহায্য-সহযোগীতায় রায় পরিবর্তনের এই জঘন্যতম অপরাধ মেনে নেবে না সাধারণ ভোটাররা।

বিষয়- দেশগ্রাম, প্রশাসন, অনিয়ম /দুর্নীতি স্থাণীয় সরকার মন্ত্রনালয় নির্বাচন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর