বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৪৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

অ্যাপে মায়ের নামে অ্যাকাউন্ট খুলল মেয়ে,তারপর অভিনয়ের সিরিয়াল

logoবিনোদন ডেস্কশুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩, বিকাল ৭:৪ সময় 0877
অ্যাপে মায়ের নামে অ্যাকাউন্ট খুলল মেয়ে,তারপর অভিনয়ের সিরিয়াল

অ্যাপে মায়ের নামে অ্যাকাউন্ট খুলল মেয়ে,তারপর অভিনয়ের সিরিয়াল

বিনোদন ডেস্ক:
 তখন তিনি সবেমাত্র অষ্টাদশী তরুণী। ঐ বয়সেই বিয়ে,সংসার বুঝে ওঠার আগেই যায় ভেঙে। ছোট্ট মেয়েকে নিয়ে ফিরে আসেন বাবার বাড়িতে। এরপর সিঙ্গেল মাদার হয়েই সামলিয়েছেন কন্যা অন্বেষার অভিভাবকত্ব। দায়িত্বভার বদলেছে, মেয়েও বড় হয়েছে। তাইতো মা স্বস্তিকার জন্য সঙ্গী খুঁজছেন মেয়ে। ইতোমধ্যে ডেটিং অ্যাপে মায়ের নামে অ্যাকাউন্টও খুলে ফেলেছেন।

প্রেম নিয়ে রাখঢাক পছন্দ নয় স্বস্তিকার। একটা সময় পরমব্রত, জিৎ-এর মতো নায়ক থেকে সৃজিত-সুমনের মতো পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে তার। গত কয়েক মাসে স্বস্তিকা-মীরের বন্ধুত্বও থেকেছে চর্চায়। এর মাঝেই অভিনেত্রী জানালেন, মুম্বাইয়ে থাকাকালীন ডেটিং অ্যাপ হিঞ্জ-এ স্বস্তিকার প্রোফাইল খুলেছে মেয়ে!
হ্যাঁ, আরজে স্তুতির সঙ্গে সেই অজানা গল্প ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা জানান, সেই প্রোফাইলের যাবতীয় কর্মকাণ্ড সামলাতো খোদ অন্বেষা। কেমন পুরুষ পছন্দ স্বস্তিকার? সেই বিবরণ ভরা থেকে সম্ভাব্য প্রেমিকের প্রস্তাবে ‘রাইট সোয়্যাপ’, এমনকী সেইসব পুরুষদের সঙ্গে চ্যাটিং—মায়ের নাম নিয়ে সবটাই সারত মেয়ে।
কারোর সঙ্গে বাস্তবে ডেটে না গেলেও গোটা প্রক্রিয়াটাই মা-মেয়ের কাছে বেশ মজাদার ছিল। স্বস্তিকার কথায়, ‘মেয়ে বলল, মা তোমার জীবনে একটু স্পাইস দরকার। একটু অ্যাকশন দরকার বুঝলে।

মুম্বাই থেকে কলকাতা ফেরার সময় অন্বেষা মাকে সচেতন করে জানায় ‘প্রোফাইলটা লগ-আউট করো। কিন্তু লগ-আউটের বদলে সোজা ফোন থেকে অ্যাপটা ডিলিট করে দেন স্বস্তিকা, বহাল তবিয়তে থেকে যায় প্রোফাইল। এরপর ফেসবুক,ইনস্টাগ্রামে শ’য়ে শ’য়ে মেসেজ আসতে থাকে অভিনেত্রীর কাছে। বিমান থেকে নেমে ফোন সুইচ-অন করতেই মেয়ের ৭০টা মেসেজ দেখে ঘাবড়ে যান স্বস্তিকা।


লোকজন সচেতন করে স্বস্তিকাকে জানান, ‘ম্যাডাম আপনার নামে ডেটিং সাইটে কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলেছে, আমি সেটা রিপোর্ট করছি। এইসব শুনে লজ্জায় পড়েন স্বস্তিকা। প্রকাশ্যে স্বস্তিকার স্বীকারোক্তি, ডেটিং অ্যাপের এ প্রোফাইলটি বাস্তবেই তার, সেটি ভুয়া নয়। সঙ্গে হাসতে হাসতে বলেন, ‘রিপোর্ট করার দরকার নেই। ওটা অরিজিনাল আমি। যাদের ওইসব সোয়্যাপ করার ইচ্ছা হবে করে দিও, আমি নিশ্চয় দেখব।


উল্লেখ্য,অভিনেতা বাবা সন্তু মুখার্জির মেয়ে হওয়া সত্ত্বেও অভিনয়ে অবস্থান গড়তে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে স্বস্তিকাকে। সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করলেও পরবর্তীতে পেয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রীর তকমা। বাংলার পাশাপাশি হিন্দিতেও কাজ চালিয়ে যাচ্ছেন সমানতালে। সর্বশেষ তাকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘কলা’ ছবিতে। এতে উর্মিলা মঞ্জুশ্রী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিষয়- বিনোদন, লাইফ স্টাইল,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর