বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

নিজেদের ডেটা নিজেদের কাছেই রাখতে হবে: বিডিইউ উপাচার্য

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৭:৪২ সময় 01189
নিজেদের ডেটা নিজেদের কাছেই রাখতে হবে: বিডিইউ উপাচার্য

নিজেদের ডেটা নিজেদের কাছেই রাখতে হবে: বিডিইউ উপাচার্য


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ বলেছেন, আমাদের নিজস্ব ক্লাউডে নিজেদের ডেটাগুলো রাখা এখন সময়ের দাবি। আমারা যদি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই তাহলে এখন আমাদের মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি কিছু ইনফাস্টাকচারেরও প্রয়োজন আছে। তার মধ্যে যদি প্রথমেই আসতে হয় সেটা হচ্ছে আমাদের নিজস্ব ক্লাউড।

তিনি সকালে (শনিবার ৩০ সেপ্টেম্বর, ২০২৩) রাজধানীর হোটেল ওয়েস্টিন এ ফাইবার এট হোম এবং ফেলিসিটি আইডিসি এর আয়োজনে সাইবার সিকিউরিটি বিষয়ক নলেজ শেয়ারিং সেশনে বিশেষ অতিথির বক্তব্যে একথা কলেন।

মাননীয় উপাচার্য বলেন, আমাদের বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশি কোম্পানির ক্লাউডে নিজেদের ডেটা রাখছি। হতে পারে বিদেশি কোম্পানির ক্লাউড  তুলনামূলক কমদামে পাওয়া যায়। কিন্তু আমাদের ঐ ধরনের একটি ইনফাস্টাকচার তৈরি করতে হবে যেখানে আমরা নিজেদের ক্লাউড ব্যবহার করে নিজেদের ডেটা রাখতে পারবো।

তিনি বলেন, বিদেশি কোম্পানির ক্লাউডে ডেটা রাখার সমস্যা হচ্ছে ঐ ক্লাউডের সমস্ত কিছু তাদের জানা। তারা আমাদের ডেটার অপব্যবহার হয়তো করবে না। কিন্তু আমাদের ডেটা এনালাইসিস করে আমাদের দেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে না, কিংবা  আমাদের দেশের বিভিন্ন পলিস এনালাইসিস করে তাদের ব্যক্তিগত কাজে লাগাবে না, সেই ব্যাপারে কেউ কি নিশ্চয়তা দিতে পারবে?


অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ বলেন, গুগল, ইউটিউব থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে আমরা আমাদের ডেটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে বর্তমান বিশ্বে সবচেয়ে মূল্যবান সম্পদ ডেটা। আজকে একটি দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে তাই আমরা সেই দেশে আমাদের ডেটা রেখে দিচ্ছি , কালকে যখন সম্পর্ক খারাপ হবে তখন আমাদের এই ডেটাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করবে না, সেই নিশ্বয়তা কে দিবে?
মাননীয় উপাচার্য আরও বলেন,আমাদের ডিভাইসগুলো এখনো আমাদের নিজস্ব না।

মনিটরিং সফটওয়্যারসহ অন্যান্য ডিভাইস আমরা বিদেশ থেকে নিয়ে আসছি। এই বিদেশের প্রতি নির্ভরতা যতদিন থাকবে ততদিন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না। কাজেই আমাদের নিজস্ব ডিভাইস তৈরির উদ্যোগ নিতে হবে।  ইতোমধ্যে আমরা ল্যাপটপ, মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস তৈরিরর উদ্যোগ নিয়েছি এবং এক্ষেত্রে সফলও হয়েছি।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে আমরা অনেকগুলো সেক্টর ডিজিটালাইজেশন করে করতে পেরেছি। এখন আমারা চাই এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে আমাদের জনগণকে সেবা দিতে। ডিজিটাল সেবায় আমাদের ফাইনান্সিয়াল সেক্টরগুলো অনেকদূর এগিয়ে গেছে। সত্যিকার অর্থেই এটি আমাদের অনেক বড় অর্জন। আপনারা দেখবেন যে, আজ থেকে দশ বছর আগে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেন করতে অনেক সময় লাগতো। সেখানে বর্তমানে প্রযুক্তির কল্যাণে আমরা বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলেও মুহূর্তের  মধ্যে সেই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি।


অনুষ্ঠানে ফাইবার এট হোম এর চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিটিআরসি এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার,বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ।

বিষয়- তথ্য প্রযুক্তি, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর