বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেমঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, রাত ৮:৫৫ সময় 0203
গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখানে দিনে রাতে মাদক দ্রব্য বিক্রি ও সেবন করা হয়ে থাকে। কলোনির বাসিন্দা- পুরুষ মহিলারা এতটাই বেপরোয়া যে, পথচারী সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি আশপাশের ব্যবসায়ীরাও তাদের ভয়ে তটস্থ থাকে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনার প্রতিবাদ, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে সোমবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সমপাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সমপাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেনসহ ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহরের দৃশ্যমান এই মাদকের আস্তানার বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর এ কারণেই শহরের উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন স্তরের লোকজনের আনাগোনায় প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।

বিষয়- দেশগ্রাম, মাদক, মানববন্ধন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর