আলমগীর কবীর:
সোমবার (১ সেপ্টেম্বর) ২০২৫ইং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে ড. নাজমুল করিম খানকে প্রত্যাহারের এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয় ২ সেপ্টেম্বর ২০২৫ইং এর মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাকে সদর দপ্তরে যোগ দেওয়ার কথা।
গত সপ্তাহে কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ফলশ্রুতিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সর্বশেষ নির্বাচনে ড. নাজমুল করিম খান সভাপতি হিসেবেও নির্বাচিত হন। তিনি পুলিশের ১৫ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন । বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে বহাল হন এবং ডিআইজি পদ মর্যাদায় পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পদায়ন করা হয় ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে,গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহার করা হয় । মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।