বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ঋণ খেলাপির দায়ে সাবেক এমপির স্ত্রীকে আটকাদেশ

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৫২ সময় 0562
ছবি;সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি

ছবি;সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঋণ খেলাপির দায়ে মেসার্স আশরাফ সীড স্টোর লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা খুরশীদ জাহান স্মৃতির বিরুদ্ধে ৪ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেছে আদালত। 


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)২০২৩ইং দুপুরে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেন লাকু বিষয়টি নিশ্চিত করেছেন।


গাইবান্ধার যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মো. সুলতান মাহমুদ সম্প্রতি এ আটকাদেশ প্রদান করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সুন্দরগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করার মামলায় এ আটকাদেশ দেন বিচারক।


সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, মেসার্স আশরাফ সীড স্টোর লিমিটেড'র চেয়ারম্যান সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি ডিক্রির টাকাসহ সুদাসল মিলে ৪১ কোটি ২৯ লাখ ৮ হাজার ৪'শ ৬৭ টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় টাকা আদায়ের লক্ষ্যে আদালতের মাধ্যমে বিবাদীর প্রতি সমন জারী করেন মামলার বাদি ডিক্রিদার রাকাব'র সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক। সমন জারীর পরেও বিবাদী দাবিকৃত টাকা পরিশোধ না করে ২০২২ সালের ২৫ মে আদালতে হাজির হয়ে মামলা খারিজের আদেশ প্রার্থনা করেন। যা পরবর্তীতে ৪ জুলাই শুনানী শেষে নামঞ্জুর করে আদালতের বিচারক। 


এদিকে, ডিক্রিদার পক্ষ দরখাস্ত দাখিলে দেনদারের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশের প্রার্থনা করলে ৩৪ (১) ধারায় তা মঞ্জুর পূর্বক আটকাদেশ প্রদান করে বিজ্ঞ আদালত। একইসঙ্গে তামিল প্রতিবেদন প্রাপ্তির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেন।


এবিষয়ে মেসার্স আশরাফ সীড স্টোর লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা খুরশীদ জাহান স্মৃতির সঙ্গে কথা তিনি বলেন, 'আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর বেশি কিছু বলতে পারবো না।


এবিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জোনাল ম্যানেজার মো. মোহাব্বত আলী বলেন, 'যথাসময়ে ঋণ পরিশোধ না করায় আমরা আদালতে মামলা দায়ের করেছি। আইনগত কারণে কিছু বলতে পারছিনা। তবে, আমরা ব্যাংকের চাকরি করি। সেক্ষেত্রে ব্যাংককে রক্ষা করা আমাদের দায়িত্ব। বিজ্ঞ আদালতের জারি করা পরোয়ানা থানায় ইতোমধ্যে পৌঁছেছে। তারাই বিষয়টি সম্পর্কে ভালো বলতে পারবে।


বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেন লাকু বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের করা মামলায় বিবাদীর বিরুদ্ধে ৪ মাসের আটকাদেশ দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক। ইতোমধ্যে সুন্দরগঞ্জ থানায় বিবাদীর বিরুদ্ধে ওয়ারেন্ট পৌঁছে গেছে।
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি মন্তব্য কর‍তে রাজি হননি।


উল্লেখ্য,৩৪ কোটি ১ লাখ ৪৪ হাজার ৩শো ৮ টাকা খেলাপি ঋণ আদায়ে মেসার্স আশরাফ সীড স্টোর লিমিটেড'র চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট আইনে ২৬৬/১৮ নম্বর মোকদ্দমা দায়ের করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক। পরে ২০২২ সালের ২৯ এপ্রিল দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিনুযায়ী ওই বছরের ২৯ মে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।

বিষয়- আইন ও বিচার, দেশগ্রাম, আইন ও আদালত

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর