শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রাষ্ট্র যন্ত্রের মেরামত করতে হলে সাংবাদিকদের বিকল্প নেই

logoরাজু আহমেদবুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, রাত ৩:১২ সময় 0192
রাষ্ট্র যন্ত্রের মেরামত করতে হলে সাংবাদিকদের বিকল্প নেই

রাষ্ট্র যন্ত্রের মেরামত করতে হলে সাংবাদিকদের বিকল্প নেই

 রাজু আহমেদ:
রাষ্ট্র যন্ত্রের মেরামত করতে হলে সাংবাদিকদের সঙ্গে নিয়েই করতে হবে। জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে সালনা পর্যটন এন্ড পিকনিক স্পটে"চল নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি" শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের সংস্কারের কথা বলছে কেউ কেউ । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, রাষ্ট্র কাঠামো মেরামত রাজনৈতিক  এবং সামাজিক পরিবর্তন  কথা বলেছেন, এটি করতে হলে সংবাদিকদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। গণমাধ্যম জাতির বিবেক। কিন্তু গত ১৭ বছরে তাদের সে ভূমিকায় দেখা যায়নি বলে ও মন্তব্য করেন তিনি। 

 ফ্যাসিবাদ সরকারের সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, নাঈমুল ইসলাম,ফারজানা রুপাসহ অনেক মানুষের জীবন নষ্ট করেছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে  বলেও জানান তিনি।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সাংবাদিক দোষরদের মধ্যে  কিছু গ্রেফতার হয়েছে আবার অনেকে পালিয়ে গেছে,অনেকে দেশের বিভিন্ন জায়গায় এখনও বহাল তবিয়তে রয়েছে। তারা জার্সি বদল করে আবার অনুপ্রবেশের চেষ্টা করছে। এমনকি বিভিন্ন দলের নাম নিয়ে আবারও ষড়যন্ত্র করার পায়তারা করছে এবং তাদের পজিশন ঠিক রাখার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। 

এছাড়া ডিবি হারুন গাজীপুরে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সময় ৩৪ জন সংবাদকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে। মিলন নামে এক সংবাদ কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করেন বিএনপির এই নেতা।

 তার বাবা অধ্যাপক এম এ মান্নান এর কথা উল্লেখ করে রনি বলেন, বাবাকে একবার নয় দুই দুইবার মিথ্যা মামলায় জেলখানায় নেয়া হয়েছে। দীর্ঘ ২৮ মাস তাকে কারাবন্দি করে রাখা হয় বলে উল্লেখ করেন। 

যে পরিবর্তনের কথা বলছি বা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যে পরিবর্তন এর কথা বলছেন,সেখানে সংবাদ কর্মীদেরও সহযোগিতার প্রয়োজন। কারণ সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অবশ্যই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যদি তার দলের নেতাকর্মীরাও কোন ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাদের নিয়েও সমালোচনা করতে, তবে অনেকে এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছে। সুতরাং তাদেরকে পরিবর্তন না করলে এই সমাজ ব্যবস্থা বিশেষ করে গাজীপুরে পরিবর্তন আসবে না বলে উল্লেখ করেন এম মঞ্জুরুল করিম রনি। 

 বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গাজীপুরের উন্নয়নে ভুমিকা রাখবে বলে প্রত্যাশাব্যক্ত করেন তিনি। গত ১৭ বছরে সাংবাদিকদের উপর অত্যাচার নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি ।

বিষয়- সংগঠন, গণমাধ্যম, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর