শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

logoরেজানুর ইসলামশনিবার, ৩১ মে ২০২৫, রাত ২:৫ সময় 0450
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত



রেজানুর ইসলাম,গাজীপুর:
গত ২৯/০৫/২৫ ইং তারিখ  বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র শিক্ষক আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হারুন অর রশিদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান।

আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মাহবুবুর রহমান শাহিন, শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সাবেক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক মাহবুবুল আলম, সকল শিক্ষক,শিক্ষিকা প্রভাষক,প্রভাষিকা ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারীবৃন্দ।


পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল, মনোরম পরিবেশ, সুবিশাল খেলার  মাঠ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী থাকার পরেও আশঙ্কাজনক হারে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় গভর্নিং বডির সভাপতি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি শিক্ষকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এর কারণ এবং সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠানের শিক্ষকদের মতামত অনুযায়ী প্রশাসনের শীর্ষস্থানীয় ব‍্যক্তিদের উদাসীনতা ও কিছু ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকদের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মনোভাব ও আস্থার সংকট তৈরি হওয়াতেই শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। সভাপতির বক্তব্যে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হারুন অর রশিদ বলেন  আমরা অতীতের সব ভুলত্রুটি সংশোধন করে সকল  শিক্ষক/শিক্ষিকাকে সাথে নিয়ে লেখাপড়ার মানোন্নয়ন সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে অভিভাবক ও এলাকাবাসির মধ্যে আস্থা ফিরিয়ে আনব এবং ভালো ফলাফলের মাধ্যমে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে গাজীপুর তথা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করব ইনশাআল্লাহ।

পাশাপাশি আর্থিক খাতে যেসকল অনিয়ম, দুর্নীতি হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব‍্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষকদের মধ্যে যে চরম বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে তা অচিরেই দূর করা হবে। বেতন বৃদ্ধি, বাৎসরিক ইনক্রিমেন্সট প্রদান ও অন‍্যান‍্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। সবশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র ধর্মীয় শিক্ষক  মাওলানা নুরুজ্জামান।

বিষয়- শিক্ষা মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর