শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নির্বাচনের রেশ ধরে চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙ্গচুর গ্রেপ্তার-৩

logoখবরের সময় ডেস্ক:বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪, দুপুর ১০:৪৬ সময় 0325
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নির্বাচনের রেশ ধরে চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙ্গচুর গ্রেপ্তার-৩

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নির্বাচনের রেশ ধরে চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙ্গচুর গ্রেপ্তার-৩

দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনের ১ মাস ৭ দিন অতিবাহিত হলেও  সহিংসতা রেশ কাটেনি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল ইসলাম অলির বাড়িতে স্বতন্ত্র প্রার্থী সদ্য বিজয়ী এমপি আখতার উজ্জামানের নেতাকর্মীসহ একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ির গেট, ১৯টি মটর সাইকেল ও ৬ টি প্রাইভেটকার ভাঙচুর করে প্রায় সোয়া ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি করেছে বলে  অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে  সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নাগরীর বড়কাউ(পূর্বাচল ২৬ নম্বর সেক্টর) এলাকায়।
  মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। 
ঘটনায় জড়িত মো.হায়দার হোসেন,মনজুর হোসেন ও বাকির হোসেনকে রাতে আটক করে মঙ্গলবার বিকেলে তাদেরকে গাজীপুর  আদালতে পাঠানো হয়েছে।


পরে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দশ প্রদান করেন। 
এ ঘটনায় চেয়ারম্যানের ছোট ভাই আলিউল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখসহ  আরোও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১ তারিখ ১৩/২/২০২৪ইং
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে পূর্ব পরিকল্পিত অনুযায়ী  কতিপয় সন্ত্রাসীরা  চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়ির ভেতরে অবস্থান করছিলেন।  স্বন্ত্রাসীদের লোমহর্ষক হামলার ভয়াবহ তান্ডব দেখে চেয়ারম্যান পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে স্কুল পড়ুয়া তার দুই সন্তান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ।

চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ থাকায় তার বাড়িতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে আসেন।চেয়ারম্যানকে দেখতে আসা আত্মীয়স্বজন,শুভাকাঙ্খী ও দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল ও প্রাইভেটকার বাড়ির সামনে রাখা ছিল।

এই সময় হামলাকারীরা বাড়ির গেট, ২০টি দামী হোন্ডার ও ৬ টি প্রাইভেটকার ভাঙচুর করে। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই আলিউল ইসলামের উপর কতিপয় সন্ত্রাসীরা বাড়ির পাশে রাস্তায় প্রাইভেটকার গতিরোধ করে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তিনি প্রাণ বাঁচাতে পাশ্বর্তী বাড়িতে আশ্রয় নেন।

ভুক্তভোগী নাগরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অলিউল ইসলাম বলেন-আমি নৌকা প্রতীক নিয়ে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবা করে আসছি। 
 এবার জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী সদ্য বিজয়ী এমপি আখতার উজ্জানের নেতা কর্মীরা  আমার উপর ক্ষিপ্ত হয়। এর পর থেকে ওই নেতা কর্মীরা আমাকে প্রতিনিয়ত হুমকি- ধামকি দিয়ে যাচ্ছে। 


এরই ধারাবাহিকতায়  সোমবার রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা চালায় ওই সন্ত্রাসীরা। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ।
 কিছুদিন আগে আমার হার্টে রিং পড়ানো হয়েছে। আমাকে দেখতে আত্মীয়স্বজন,শুভাকাঙ্খী ও দলীয় নেতাকর্মীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে বাড়িতে আসেন ওই  হামলাকারীরা তা ভাঙচুর করে লন্ডভন্ড করে ফেলে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি বলেন, বিষয়টি রাতে জানতে পেরে ঘটনাস্থলে  পুলিশের টিম পাঠানো হয়েছে।  পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।   পরে বড়কাউ এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামীকে পুলিশ আটক করে থানায়  নিয়ে আসে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিষয়- রাজনীতি, সংঘর্ষ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর