শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের কালীগঞ্জে অপপ্রচারের শিকার আ.লীগ নেতা রফিক খান

logoমোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুরশনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, রাত ৩:১৬ সময় 0200
গাজীপুরের কালীগঞ্জে অপপ্রচারের শিকার আ.লীগ নেতা রফিক খান

গাজীপুরের কালীগঞ্জে অপপ্রচারের শিকার আ.লীগ নেতা রফিক খান

 মোঃ আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ,গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিডরা প্রকৃত আওয়ামী নেতাদের রাজনৈতিক চরিত্র হননে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় হাইব্রিডরা বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের কাছে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। গণমাধ্যমকর্মীরা হাইব্রিডদের এসব চমকপ্রদ তথ্যে অনেক সময়ই বিভ্রান্ত হয়ে পড়েছেন। বেশ কয়েক বছর ধরে হাইব্রিডরা কালীগঞ্জে বিভিন্ন আ.লীগ নেতার বিরুদ্ধে একের পর এক কুৎসা রটনা ও রাজনৈতিক চরিত্র হননে লিপ্ত। এরই ধারাবাহিকতায় এবার হাইব্রিডদের অপপ্রচারের তালিকায় যুক্ত হলেন, বক্তারপুর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি, জনসম্পৃক্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক খান। গত কয়েক দিন ধরে তার রাজনৈতিক চরিত্র হননে উঠে পড়ে লেগেছে হাইব্রিড অপপ্রচারকারীরা। 

অনুসন্ধানে জানা গেছে, ছাত্র জীবন থেকেই রফিকুল ইসলাম রফিক খান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সারাদেশে যখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী হাতে গোনা কিছু জায়গায় পালিত হতো, সেই সময় নিজ উদ্যোগে জনতা উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করতেন রফিক খান। তিনি যখন ঢাকা তিতুমীর কলেজে পড়াশোনা করেন, সেই সময় তিতুমীর কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত তিনিই একমাত্র (এজিএস) নির্বাচিত সদস্য। তিনি বরাবরই ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
রফিকুল ইসলাম রফিক খানের রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা ও বিচক্ষণতায় মুগ্ধ হয়ে বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। তিনি কালীগঞ্জের শান্তি কন্যাখ্যাত, সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন।
একাধিক বিশ্বস্ত সূত্র জানা, মূলতঃ হাইব্রিডদের কাজই হচ্ছে মেহের আফরোজ চুমকির বিশ্বস্ত ও আস্থাভাজনদের চরিত্রে কালিমা লেপন করা। যেন ক্রমেই দুর্বল হয়ে পড়ে কালীগঞ্জের আওয়ামী রাজনীতি। এসবের পিছনে কল-কাটি নাড়েন জামাত শিবিরের একটি বৃহৎ অংশ। যারা এরইমধ্যে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হিসেবে আশ্রয় নিয়েছে। তারাই প্রকৃত আওয়ামী লীগারদের চরিত্র হনন এবং পরস্পরের সঙ্গে বিরোধ সৃষ্টিতে লিপ্ত।

উল্লেখ্য,রফিকুল ইসলাম রফিক খানের পিতা মহসীন খান মুক্তিযুদ্ধ চলাকালীন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। ১৯৭০ সনে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়ে শহীদ ময়েজ উদ্দিনের সিদ্ধেশ্বরীর বাসায় ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের যে বৈঠক করেছিলেন সেই বৈঠকে সভাপতিত্ব করেন রফিক খানের পিতা মহসীন খান। তিনি পাক আমলে অবিভক্ত কালীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি এবং বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মহসীন খানই বঙ্গবন্ধুর আহবানে প্রথম পদত্যাগকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত এবং সহযোগিতা করায়, পাক হানাদার বাহিনী ফুলদীতে থাকা তার দুটি বাড়ীতে অগ্নিসংযোগ করে এবং ভস্ম করে দেয়।
বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ক্ষমতা লোভী একটি গোত্র রফিকুল ইসলাম রফিক খানের বিরুদ্ধে আধাজল খেয়ে নেমেছে। তারা তার রাজনৈতিক চরিত্র হননের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যের কাছে বিরাগভাজন ও অপ্রিয় করে তোলার প্রয়াসে কাজ করে যাচ্ছে অবিরত।

বিষয়- রাজনীতি, দেশগ্রাম, সংগঠন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর