বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুলের স্মরণসভা অনুষ্ঠিত

logoআলমগীর কবীর,গাজীপুর থেকেরবিবার, ১৩ আগস্ট ২০২৩, রাত ১০:৩৩ সময় 0492
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুলের  স্মরণসভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুলের স্মরণসভা অনুষ্ঠিত

 আলমগীর কবীর,গাজীপুর থেকে:
সদ্য প্রয়াত সাংবাদিক ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও সরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগষ্ট)২০২৩ইং বাদ জোহর গাজীপুর পোষ্ট অফিস রোড হাবিবুল্লাহ স্বরনিতে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে মিলাদ মাহফিলের ও সরণসভার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাজীপুর মুন্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক খোরশেদ আলম নূরানী। এর আগে আমজাদ হোসেনের মাগফিরাত কামনায় ১০জন হাফেজ দিয়ে কোর‌আন খতম করানো হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান,সহ-সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব,আমিনুল ইসলাম,দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজাহার,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন আহাম্মদ,সিনিঃসহ-সভাপতি আক্তার হোসেন দিপু,সহ সভাপতি, আলমগীর কবীর,সহ সভাপতি জাহিদ বকুল, সহ-সাধারণ সম্পাদক মুসা খান রানাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সাংবাদিকরা বলেন,আমজাদ হোসেন একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি সবসময় সাংবাদিকদের খোঁজ খবর রাখতেন।আমজাদ হোসেন মুকুল সদা হাসি-খুশি ও ভালো মনের মানুষ ছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।
সাংবাদিক আমজাদ হোসেন মুকুল ডায়বেটিস সহ নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক একুশে সংবাদ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।প্রয়াত আমজাদ হোসেন মুকুল এর স্মৃতিচারণে মুজিবুর রহমান,সাবেক সভাপতি,গাজীপুর প্রেসক্লাব বলেন, আমজাদ হোসেন মুকুল ভাই,আমার বয়সে এবং শিক্ষাজীবনেও সিনিয়র ছিলেন, তার সঙ্গে অনেক স্মৃতিময় অধ্যায় রয়েছে এই অল্প সময়ে বলে শেষ করা যাবে না। সর্বপ্রিয় মানুষ হিসেবে তার তুলনা হয় না। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহ্ বেহেশত নসীব করুন।

সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন দিপু বলেন,১৯৯০ সালের ছাত্র আন্দোলনে আমজাদ হোসেন মুকুল ছিলেন,সম্মুখ সারির নেতৃত্বদানকারী,গাছা বোর্ডবাজার এলাকার মন্ডলবাড়ীর কৃতি সন্তান,আমার বন্ধুবর আমজাদ হোসেন মুকুল ছিলেন,সদালাপী,রুচিশীল সাদা মনের মানুষ,আমার ছোটকালের ঘনিষ্ঠ বন্ধু। অকালে একজন ভাল সাংবাদিক বন্ধুকে হারালাম আল্লাহ্ তার বেহেশত নসীব করুন।

সাংবাদিকদের মাঝে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আলমগীর কবীর, দৈনিক প্রথম কথা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিনিধি ও সহ সভাপতি,গাজীপুর জেলা প্রেসক্লাব।
আমিনুল ইসলাম,দেশরুপান্তর পত্রিকার,জেলা প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক,গাজীপুর প্রেসক্লাব,শাহিন সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা প্রেসক্লাব।

উল্লেখ, আমজাদ হোসেন মুকুল গত ২ আগস্ট ২০২৩ ইং তারিখ সকাল১১.০০টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে সাইনবোর্ডস্থ নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  
তিনি সাংবাদিকতা শুরু করে একাধারে ৩০ বছর এ পেশায় সক্রিয় ছিলেন। পেশাগত জীবনে বিভিন্ন গনমাধ্যমে কাজ করেছেন। 
মৃত্যুকালে আমজাদ হোসেন মুকুল স্ত্রী,দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

বিষয়- দেশ/বিদেশ গণমাধ্যম, আলোচনা, শোক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর