বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের শ্রীপুরে আলোচিত আতংকের নাম কিশোর গ্যাং, থানায় অভিযোগ

logoখবরের সময় ডেস্ক:শনিবার, ২৫ মে ২০২৪, রাত ১০:৪৩ সময় 0391
ছবি; আহত সাগর মন্ডল

ছবি; আহত সাগর মন্ডল

:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদে চিহ্নিত কিশোর গ্যাং সদস্যদের হাতে সাগর মন্ডল (১৫) নামের এক কিশোর মারপিটের শিকার হয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাগর মন্ডলের দাদা সোনা মিয়া মন্ডল (৬৫) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। সাগর মন্ডল বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়। 


অভিযোগ সূত্রে জানা যায়- কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তামীম (২০), মেহেদী (২০), রুমান (১৯), মুসাব্বির (১৯) ও ফাহিম (১৮)সহ হিন্দু পাড়ার জিম (১৮) ও ত্রিমহনীর শিমন (২০)গং স্থানীয় কিশোর গ্যাং এর সদস্য এবং নেশাগ্রস্ত। তারা কাওরাইদ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া সোনা মিয়া মন্ডলের নাতি সাগর মন্ডলকে প্রায় সময়েই অহেতুক বিরক্ত করে থাকে। যে কারণে বেশ কয়েকবার এলাকায় বসে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু কিছুতেই ওরা শান্ত হয়না। অকারণেই তারা সাগর মন্ডলকে মারপিট পর্যন্ত করে। এরই ধারাবাহিকতায় তারা ২৪ মে কাওরাইদ স্কুল মাঠে খেলাÑধূলা শেষে বাড়ি পথে সাগর মন্ডল ও তার বন্ধু হাসান মুন্নাকে কাওরাইদ রেল স্টেশনের পূর্ব পাশের্^ বট তলায় পথরোধ করে আটকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তারা গালাগালের কারণ জিজ্ঞাসা করায় লাঠি-সোটা দিয়ে তাদের উপর হামলা করে মারপিট করে। ওই সময় সাগর মন্ডল ও তার বন্ধুর ডাক চিৎকারে লোকজন এগিয়ে গেলে তারা চলে যায়। তাদের মারপিটে সাগর মন্ডলের শরীরে নীলা ফুলা ও ব্যাথাযুক্ত জখম সৃষ্টি হয়। 

সাগর মন্ডল বাড়ি ফিরে তার দাদা ও পরিবারের অন্যান্য সদস্যদেরকি ঘটনাটি অবহিত করলে তারা হামলাকারিদের অভিভাবকদের মধ্যে একজন মামুন (৫০) কে বিষয়টি অবহিত করেন। তাতে ক্ষিপ্ত হয়ে অভিভাবক মামুন সাগর মন্ডলের বৃদ্ধ দাদার উপরেও হাত উঠায় এবং তাকে হুকমী ধামকী দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। 
বৃদ্ধ দাদা সোনা মিয়া মন্ডল এ প্রতিবেদককে জানান- বর্তমানে আমাদের পরিবার হুমকীর সম্মুখিন। যে কোন সময় কিশোর গ্যাং সদস্যরা আমাদেরকে খুন-জখম করতে পারে। ফলে তারা থানা পুলিশ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর