শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৮ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

অবশেষে দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র পায়রা বন্ধ হলো

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ৫ জুন ২০২৩, দুপুর ৪:৫৭ সময় 0163
অবশেষে দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র পায়রা বন্ধ হলো

অবশেষে দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র পায়রা বন্ধ হলো

বহু জল্পনা কল্পনার হিসেব নিকাষ শেষে কয়লা শেষ হওয়ায় মঙ্গলবার সাড়ে ১২ টা থেকে পুরো উৎপাদন বন্ধ হলো দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার। 

ইতিমধ্যে এলসি খুলে কয়লা আমদানীর ব্যবস্থা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকে আবার পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার । 

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এখানে প্রতিদিন প্রায় ১৩ হাজার মেট্রিকটন  কয়লা দরকার হয়। বৈশ্বিক মন্দায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কয়লা আমদানীতে ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া । বকেয়া পরিশোধ করতে না পারায় সংশ্লিস্ট প্রতিষ্ঠান সরবরাহ বন্ধ করে দিলে কয়লা সংকটে গত ২৫ মে বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশব্যাপী শুরু হয় লোডশেডিং। প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতিতে তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না পেয়ে নাকাল সাধারন মানুষ। জনজীবনে নেমে আসে চরম অস্বস্তি।


সদর রোডের ব্যবসায়ী সুবল কর্মকার বলেন,দিনের মধ্যে ৮ থেকে ১০ বার লোডশেডিং হয়। এই গরমের মধ্যে প্রতিবার এক থেকে দেড় ঘন্টা লোডশেডে আমরা খুবই কষ্টে আছি।  


সময়মত আমদানি করতে না পারায় যে পরিমান কয়লা অবশিষ্ট রয়েছে তা দিয়ে চলমান ইউনিটটি আজ ৫ জুন সাড়ে ১২ টা পর্যন্ত চালু ছিলো বলে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আবদুল হাসিব। তিনি আরো বলেন, অবশেষে দ্বিতীয় ইউনিটেরও উৎপাদন বন্ধ হয়ে গেলো। তিনি বলেন,বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটের কারণে আমাদের এলসি খুলতে একটু দেরী হয়ে যায়। এটি সাময়িক একটি সমস্যা। আগামী ২৫ জুনের মধ্যে কয়লাবাহী জাহাজ আমাদের জেটিতে আসবে বলে আশা করা যাচ্ছে। জাহাজ আসার ৩/৪ দিনের মধ্যে কয়লা আনলোড করে আগামী ১ জুলাইের মধ্যে ইউনিটগুলো চালু করতে পারবো।

বিষয়- জনদূর্ভোগ, বিদ্যুৎ ও জ্বালানী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর