শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:৩৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

টঙ্গীতে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

logoবশির আলমশনিবার, ৩ আগস্ট ২০২৪, রাত ১:৫৭ সময় 0169
টঙ্গীতে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

টঙ্গীতে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

বশির আলম:

গাজীপুর টঙ্গীতে ইলিয়াস হোসেন আকন্দ (৫৬) নামের এক শিক্ষকের রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক  ইলিয়াস হোসেন আকন্দ সফিউদ্দিন স্কুলের আইটি বিভাগের সিনিয়র লেকচারার।  ইলিয়াস হোসেন আকন্দ জামালপুর জেলার, সদর থানার 

বন্দের বাড়ী গ্রামের  স্থায়ী বাসিন্দা। 


শুক্রবার ২রা আগষ্ট সকালে টঙ্গীর মোক্তার বাড়ি  রোডের আউচ  পাড়া এলাকায় বাচ্চু টাওয়ারের ৮ম তলায় সি/ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে।


নিহতের ছোট ভাই মোঃ ফারুক জানান, আমার বড় ভাই ইলিয়াস হোসেন আকন্দ উল্লেখিত ঠিকানায় একটি ফ্লাট কিনে দীর্ঘ দিন যাবৎ স্ত্রী, 

ছেলে ওমর (২৪), আব্রাহাম (১৪) সহ স্বপরিবারে এই বাসায় থাকতেন। তার  বড় মেয়ে বিয়ে দিয়েছেন। তার ছেলে ওমর  অস্বাভাবিক জীবন যাপন করতেন। সে প্রায় সময় নেশাগ্রস্ত থাকত এছাড়া সে নেশার টাকা জোগাড় করতে ছিনতাই করত এবং সে ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার জেল খেটেছে। আমার বড় ভাই 

ইলিয়াস হোসেন আকন্দ খুব সাদামাটা মানুষ ছিলেন। ছেলের এসব কর্মকান্ডে তিনি বিচলিত ছিলেন, কিন্তু তিনি কখনও কোন বিষয়ে রাগান্বিত হতেন না। তিনি ছেলেকে বেশ কয়েকবার মাদক নিরাময় সেন্টারে দিয়েছেন, কিন্ত তাতে কোন লাভ হয়নি। তার পরিবারে এই নিয়ে সব সময় ঝামেলা লেগেই থাকত। ঘটনার দিন সকালে খবর পেয়ে আমি আমার ভাইয়ের বাসায় আসি,  এসে দেখি বড় ভাই তার বাসার মেঝেতে পড়ে আছে। ভাবি ও তার ছেলে ওমর জানায়, ভাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।  কিন্তু আমি ফাঁসির সে রকম কোন লক্ষ্মণ দেখতে পায়নি। ভাইয়ের গলায় খামচির মত দাগ দেখেছি। পুরো বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এ বিষয়ে  প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করি।


এ ঘটনায় প্রতিবেশীরা জানান, ডাক চিৎকার  শুনে আমরা  নিহতের ফ্লাটে যাই, গিয়ে দেখি  ইলিয়াস হোসেন আকন্দ  মেঝেতে পড়ে আছে। খাটের উপর একটি চেয়ার ও ফ্যানের দুইটি পাঁখা বাকানো রয়েছে। ফাঁসি দেওয়ার কোন দড়ি গামছা  বা কোন আলামত দেখতে পায়নি। ঘরের বিভিন্ন জিনিস ভাংগা ও এলোমেলো রয়েছে। নিহতের পরিবার জানায় তিনি আত্মহত্যা করেছে। পুলিশ এসে নিহতের লাশ  নিয়ে যান।


টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন  বিষয়টি নিশ্চিত করে  জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়- উদ্ধার, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর