বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

logoজাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধনবুধবার, ৮ নভেম্বর ২০২৩, রাত ১:১০ সময় 0250
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাঁত ও মুখের চিকিৎসার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল সার্ভিসেস দপ্তরের অধীনে ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অফিসার্স কোয়ার্টারের দ্বিতীয় তলায় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান লাল ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন। এই ডেন্টাল ইউনিটে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দাঁত ও মুখের নানা চিকিৎসা সেবা প্রদান করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ওরাল হাইজিন ইন্সট্রাকশন, স্কেলিং, পলিশিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট, আকেল দাঁত তোলা, অ্যাবসেস ড্রেইনেজ, এছথেটিক ফিলিং, ইমপ্লান্টসহ নানা চিকিৎসা সেবা। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাঁত ও মুখের চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আলাদা ডেন্টাল ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটে বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম আনা হয়েছে। আশা করছি নতুন এই চিকিৎসা সেবা চালুর মধ্য দিয়ে সকলের ভরসার জায়গায় পরিণত হবে এই ডেন্টাল ইউনিট।’ দাঁত ও মুখের চিকিৎসার বিষয়ে সবাইকে সচেতন হওয়ারও আমন্ত্রণ জানান উপাচার্য।  

ডেন্টাল ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. আবদুল আওয়াল তালুকদার বলেন, ‘ডেন্টাল ইউনিট চালুর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত সূচিত হয়েছে। বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে এই ইউনিটে।’ সকলকে ছয়মাস অন্তর দাঁত ও মুখের ফলোআপ চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন এই চিকিৎসক। ডেন্টাল ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, মেডিকেল সার্ভিসেস দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।


বিষয়- স্বাস্থ্য, শিক্ষা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর