বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

শ্রমিকদের উত্তেজিত করার পিছনে গুজবের হাত রয়েছে; সৈয়দ মোরাদ আলী (ইউএনও)

logoআলমগীর কবীরশুক্রবার, ১০ নভেম্বর ২০২৩, রাত ১:৫৮ সময় 0278
শ্রমিকদের উত্তেজিত করার পিছনে গুজবের হাত রয়েছে; সৈয়দ মোরাদ আলী (ইউএনও)

শ্রমিকদের উত্তেজিত করার পিছনে গুজবের হাত রয়েছে; সৈয়দ মোরাদ আলী (ইউএনও)

আলমগীর কবীর:
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী সাংবাদিকদের জানান,গুজব ছড়িয়ে শ্রমিকদের উত্তেজিত করা হচ্ছে ।

 দুপুরের খাবারের বিরতিতে শ্রমিকরা বের হয় এবং যখন ফেরে তখনই শ্রমিকদের মাঝে গুজব ছড়িয়ে দেওয়া হয়। তাদেরকে সহজে টার্গেট করে গুজব ছড়িয়ে দেয়। তারা যখন লাঞ্চ করে ফিরছিল তখন পুলিশ ধাওয়া করেছে এ রকম একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়। আমরা সকাল থেকেই এখানে ছিলাম, এ রকম কোনো ঘটনা ঘটেনি। এ রকম মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে উত্তেজিত করে দেওয়া হয়। পরবর্তীতে তারা রাস্তায় নেমে আসে, তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করি। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, কিন্তু তারা যখন একপর্যায়ে মারমুখী আচরণ করে তখন আমরা পিছিয়ে চলে আসি। আমরা ধৈর্য ধরলে তারা শান্ত হয়ে বেরিয়ে যায়।


তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছি। গুজব ঠেকাতে কারখানা কর্তৃপক্ষের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, হ্যান্ড মাইকের মাধ্যমে তাদের বুঝানোর চেষ্টা করা হচ্ছে। তারা যেন যেকোনো তথ্য বা কোনো নিউজ যাচাই না করে উত্তেজিত না হয়। আর গুজব যারা ছড়াচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা আন্দোলনে নামেন। সকাল ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কে বন্ধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। কিছু সময় পর গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা কাঠ, গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 প্রথমে কোনাবাড়ী বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এরপর মিছিল করতে করতে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তুসকা গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে চলে সংঘর্ষ।


বিষয়- প্রশাসন, জনদূর্ভোগ, আলোচনা, শ্রমিক ও শিল্প,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর