বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেশনিবার, ৮ মার্চ ২০২৫, রাত ১১:৪৫ সময় 0224
গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:

মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুন প্রমুখ। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান বক্তারা। 

এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারম্নল বেগম প্রমুখ। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারী শাখা পার্টির জেলা কার্যালয়ে আলোচনার আয়োজন করে। জেলা নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে নারী দিবসের প্রবন্ধ পাঠ করেন মিতা হাসান। আলোচনা করেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, মেহেরুল মুন্নি, জুয়েল রানা প্রমুখ। 

অপরদিকে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের দায়িত্বশিলা ডা. সাহিদা সরকার জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদরের দায়িত্বশিলা ফাতেমা বেগম, মোহসিনা বেগম ও মাজেদা বেগম। 

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাশিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ। 

প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর অধিকার- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য দেন মহিলা পরিষদ সংগঠনের জেলা সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি কাকলি সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, সদস্য কেয়া ইয়াসমীন প্রমুখ।

এসব অনুষ্ঠানে বক্তারা নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিষয়- দেশগ্রাম, সংগঠন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর