বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় আওয়ামীলীগ নেতার বাড়ি তল্লাশি দেশীয় অস্ত্রসহ দুই গ্রুপের আটক-৫

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কবৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০, রাত ১:৩৪ সময় 0600
কুষ্টিয়ায় আওয়ামীলীগ নেতার বাড়ি তল্লাশি দেশীয় অস্ত্রসহ দুই গ্রুপের আটক-৫

কুষ্টিয়ায় আওয়ামীলীগ নেতার বাড়ি তল্লাশি দেশীয় অস্ত্রসহ দুই গ্রুপের আটক-৫


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক 
 কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার রক্তাক্ত জনপদ নামে খ্যাত আব্দালপুর ইউনিয়ন। এই ইউনিয়নটি ইসলামী বিশ্ববিদ্যালয় এর গা ঘেঁষা। সেখানে প্রতি বছরেই দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা। এতে আহতসহ প্রাণ হারায় এলাকার নিরহ মানুষ। এতে আটক হয় অনেকেই কিন্তু ধরা ছোয়ার বাহিরে থেকে যায় গডফাদাররা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করতে বিপ্লবী কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) ও জাসদ গণবাহিনীর কুখ্যাত সন্ত্রাসীরা আবার ওই এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা স্থানীয় গডফাদারদের আশ্রয়ে রাতে এলাকায় মহড়া দিয়ে এলাকাবাসীর মাঝে নতুন করে আতংক সৃষ্টি করছে। অবশ্য ইতিমধ্যে বেশকিছু সন্ত্রাসী বন্দুকযুদ্ধে ও প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এই এলাকার উল্লেখযোগ্য সন্ত্রাসীর মধ্যে জাসদ গণবাহিনীর আলাল ডাক্তার কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে প্রতিপক্ষের গুলিতে নিহত হন।
এছাড়া জাসদ গণবাহিনীর আয়নাল ভারতে নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে নিহত হয়। বিপ্লবী কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)'র নবীসদ্দিনকে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা ঝিনাইদহ হরিনাকুন্ড উপজেলার দবিলা ব্রিজ ঘাটে গুলি করে হত্যা করে। বিপ্লবী কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)'র রহমান কে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা দিনের বেলায় লক্ষীপুর কলার হাঁটে কুপিয়ে হত্যা করে। জাসদ গণবাহিনীর রইচ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে জাসদ গণবাহিনীর কুখ্যাত সন্ত্রাসী আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু। এখনো তার অশুভ ছায়া পড়ে আব্দালপুরে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হার মেনে অধিকাংশ সন্ত্রাসী তৎকালীন আওয়ামীলীগের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এর কাছে আত্মসমর্পণ করে। তখন থেকেই দুর্বল হয়ে পড়ে সন্ত্রাসী দুই সংগঠন বীপ্লবী কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) ও জাসদ গণবাহিনী। এর মধ্যে জাসদ গণবাহিনীর কিছু সন্ত্রাসী পালিয়ে গিয়ে আশ্রয় নেয় পাশ্ববর্তী ভারতে। ওই সব সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সেখানে বসেই। আর এদের প্রতিরোধের নামে এলাকায় সামাজিক দুই দলে সৃষ্টি হয়। এই দুই দলের মধ্যে মাঝেমধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শুরু হয় গ্রাম্য যুদ্ধ। এতে প্রাণ হারায় গ্রামের দিনমজুর কৃষক শ্রেণীর মানুষ। এই গ্রাম্য যুদ্ধ বন্ধ করতে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু তাদের থামানো যেন অসম্ভব হয়ে পড়ছে । আর দুই দলের নেতৃত্ব দেন ক্ষমতাসীন দলের নেতারা। এর ফলে গ্রাম্য যুদ্ধ যেনো কোন ভাবেই বন্ধ হচ্ছিল না।
গত বছরের মাঝামাঝি সময়ে আব্দালপুর গ্রাম্য যুদ্ধে নিহত হন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হালিমের পিতা। এতে বিভিন্ন ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়। আর এই গ্রাম্য যুদ্ধ বন্ধ করতে পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করে‌। এতেও কোন লাভ হয়নি।
এদিকে গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে কুষ্টিয়া জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু হয আব্দালপুরে। এই অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের ৫ জন আটক হয় বলে জানা যায়। আটককৃতদের মধ্যে পশ্চিম আব্দালপুর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে ইকবাল, মৃত আক্কাস আলীর ছেলে ফিরিদ, মৃত ইবাদত আলীর ছেলে নজরুল এরা ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন চেয়ারম্যানের গ্রুপের। এছাড়াও আটক হয়েছেন অপর গ্রুপের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির আরব আলীর ছেলে কুরবান আলী।
তল্লাশি চালানো হয় জেলা যুবলীগ নেতা আনিচুর রহমান বিকাশ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনিচুর রহমান আনিচ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ বেশ কিছু বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

বিষয়- রাজনীতি, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর